৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর
৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার কেন্দ্র এবং বিস্তারিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
গত বছর ২৩ সেপ্টেম্বর এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
চলতি বছর ৬ মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী অংশ নেন। এই পরীক্ষায় উত্তীর্ণ ২০ হাজার ৩৯১ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

অনলাইন ডেস্ক