স্বাধীনতা দিবসে বিএসএফ সদস্যদের মিষ্টি উপহার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শনিবার বেনাপোল চেকপোস্টের বিপরীতে পেট্রাপোলে বিএসএফ সদস্যদের হাতে মিষ্টি উপহার দেন বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের সেতুবন্ধনকে সুদৃঢ় করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মিষ্টি উপহার দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ রোববার বিকেল ৫টার দিকে যশোরের বেনাপোল চেকপোস্টের বিপরীতে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে এই উপহার দেওয়া হয়।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবদুল ওয়াহাব জানান, বিজিবি ও বিএসএফ সৈনিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের সেতুবন্ধনকে আরো সুদৃঢ় করতে বিজিবির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারো বিএসএফ সদস্যদের এই উপহার দেওয়া হয়েছে।

মহসিন মিলন, বেনাপোল