Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:৫৫, ২৫ মার্চ ২০১৭
আপডেট: ১৬:৩৭, ০২ ফেব্রুয়ারি ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:৫৫, ২৫ মার্চ ২০১৭
আপডেট: ১৬:৩৭, ০২ ফেব্রুয়ারি ২০২০
আরও খবর
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ জন
মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক
গ্রাহকের সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সংস্থা
পুশইন প্রতিরোধে পঞ্চগড় সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার

‘ধর্ষণে’ বাকরুদ্ধ শিশুটি হারিয়েই গেল!

সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:৫৫, ২৫ মার্চ ২০১৭
আপডেট: ১৬:৩৭, ০২ ফেব্রুয়ারি ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:৫৫, ২৫ মার্চ ২০১৭
আপডেট: ১৬:৩৭, ০২ ফেব্রুয়ারি ২০২০

‘ধর্ষণের’ পর বাকরুদ্ধ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার আড়াই মাস লড়ার পর হেরে গেছে। ১৩ বছরের ওই শিশুটি গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

ফারজানা উপজেলার কাউলীবেড়ার বাসিন্দা মৃত আলমগীর শেখের মেয়ে। সে কাউলীবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। এ ঘটনায় গতকাল শুক্রবার মামলার পর পুলিশ ধর্ষণের অভিযোগে একই এলাকার যুবক লিটন মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করেছে।

মামলার বরাতে জানা যায়, গত ১০ জানুয়ারি কাউলীবেড়া গ্রামে নিজবাড়িতে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় রেখে চলে যায় বখাটে। পরে শিশুটির মা তাকে পার্শ্ববর্তী সদরপুরের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর অর্থের অভাবে ফারজানাকে বাড়িতে নিয়ে আসা হয়।

এর কয়েক দিনের মধ্যে শিশুটি বাকশক্তি হারিয়ে ফেলে। অসুস্থ শিশুটিকে বাড়িতে নেওয়ার পর তার মা বিষয়টি এলাকার মোড়ল ও গ্রেপ্তার লিটনের পরিবারকে জানায়। বিষয়টি তাদের জানানোর পর শিশুর মাকে নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হয়।

এলাকাবাসী ও শিশুর পরিবারের সদস্যদের সূত্রে আরো জানা যায়, গত ২১ মার্চ রাতের বেলা শিশুটির বাড়িতে গ্রামের মোড়লদের নিয়ে একটি বৈঠক হয়। সেখান থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মোড়লরা আগে অসুস্থ শিশুটিকে চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। তখন এলাকাবাসী ১২ হাজার টাকা তুলে ২২ মার্চ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ ফারজানাকে ভর্তি করায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে সবার মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে শুক্রবার রাতে মারা যায় শিশুটি।  

কিশোরীর চাচা কালাম শেখ বলেন, ‘আমার বড় ভাই এক বছর আগে মারা গেছেন। ভাবী বাজারে একটি চায়ের দোকানে ঝিয়ের কাজ করেন। তা দিয়েই চলত তাদের সংসার। ধর্ষণের ঘটনাটির পর আমি বাড়ি গিয়ে গ্রামের মোড়লদের বলি। পরে বাধ্য হয়ে ২৪ মার্চ ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেই।’

কালাম শেখ আরো বলেন, ‘ধর্ষণের ঘটনার পর ফারজানা বাকশক্তি হারিয়ে ফেলে। পরে চিকিৎসার অভাবে সে মারা যায়।’  

কাউলীবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমার স্কুল থেকে ফারজানা পঞ্চম শ্রেণি থেকে পরীক্ষা দিয়েছে। শিক্ষকদের কাছ থেকে শুনেছি তাকে কোনো এক বখাটে যুবক ধর্ষণ করেছে।’

কাউলীবেড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া জানান, ‘গত চারদিন আগে ধর্ষণের বিষয়টি নিয়ে গ্রামে একটি বৈঠক হয়েছে। মেয়েটি অসুস্থ দেখে আমি তাৎক্ষণিক ১২ হাজার টাকা তুলে চিকিৎসার ব্যবস্থা করি।’  

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘ধর্ষণের বিষয়ে গতকাল শুক্রবার একটি মামলা হয়েছে। আমরা মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ধর্ষণের অভিযোগে লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

সর্বাধিক পঠিত
  1. জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
  2. মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন
  3. পার্বত্য মন্ত্রীর পদ ছেড়ে জনগণের উদ্দেশে যা বললেন দীপেন দেওয়ান
  4. আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
  5. বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
  6. কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x