পাবনায় শিশুদের আম উৎসব
পাবনায় শিশুদের নিয়ে আম উৎসব পালন করা হয়েছে। ‘আজকের খেলাঘর আগামী দিনের বাংলাদেশ’ এই স্লোগানে অপরাজিত খেলাঘর আসর আজ মঙ্গলবার পাবনার বর্ণমালা কিন্ডার গার্টেনে এই উৎসবের আয়োজন করে।
শিশুদের এই আম উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নুরুন্নবী। প্রফেসর শামসুন নাহার বর্ণার সভাপতিত্বে বিশেষ অতিথির ব্ক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, খেলাঘর ঈশ্বরদী উপজেলা কমিটির উপদেষ্টা লক্ষ্মীকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান আনিসুল হক মোল্লা, খেলাঘর ঈশ্বরদী উপজেলা কমিটির উপদেষ্টা প্রফেসর হাসানুজ্জামান, খেলাঘর ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি এনামুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক প্রভাষক জাকিরুল মোল্লা সুমন, বর্ণমালা কিন্ডার গার্টেনের শিক্ষক হাসান আলী, অপরাজিতা খেলাঘর পাবনার সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন হোসেন হৃদয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন রেহানা সুলতানা শিল্পী এবং উপস্থাপনায় ছিলেন দৈনিক নতুন বিশ্ববার্তার স্টাফ রিপোর্টার ও সাহিত্য সম্পাদক তারিকুল ইসলাম খান।

এ বি এম ফজলুর রহমান, পাবনা