রাজশাহীতে হরকাতুল জিহাদের ২ সদস্য আটক
রাজশাহীতে হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আব্দুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ মণ্ডল (৩৫) ও বুলবুল রহমান ওরফে বাবু (২২)। তাদের মধ্যে মাসুদ মণ্ডলের বাড়ি মাগুরা। আর বাবুর বাড়ি সাতক্ষীরা জেলায়।
র্যাব-৫’র স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, আটকরা হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য। কথিত জিহাদে উদ্বুদ্ধ হয়ে তাঁরা বিভিন্ন স্থানে সাংগঠনিক প্রশিক্ষণও নিয়েছেন। অস্ত্র চালনোর প্রশিক্ষণও আছে তাদের। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫’র রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে।

শ. ম সাজু, রাজশাহী