বঙ্গবন্ধু পরিবারের দুর্লভ ছবির প্রদর্শনী
দিনাজপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আজ সোমবার থেকে দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়। ছবি : এনটিভি
দিনাজপুরে বিশিষ্ট ফটোসাংবাদিক পাভেল রহমানের দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজ সোমবার জেলা পরিষদের কমিউনিটি সেন্টারে এ প্রদর্শনী শুরু হয়।
জেলা পরিষদের সহযোগিতায় করা এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
চিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ের দুর্লভ ছবি এবং দেশ-বিদেশের বিভিন্ন ছবি তুলে ধরা হয়। এ চিত্র প্রদর্শনীতে বিপুল শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ফারুক হোসেন, দিনাজপুর