Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২২:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২২:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ২২:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
আরও খবর
আ.লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই
নাসির উদ্দিনের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত বিদায়
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ বন্ধু নিহত
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

চিরনিদ্রায় কবি ওয়াহিদ রেজা

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২২:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২২:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ২২:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

প্রথাবিরোধী লেখক, কবি ওয়াহিদ রেজা আর নেই। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বাদ আছর নারায়ণগঞ্জের আমলাপাড়া বড় মসজিদে ওয়াহিদ রেজার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে সিটি করপোরেশনের মাসদাইর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি ওয়াহিদ রেজা রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুইদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ  তিনি মারা যান। 

১৯৫৬ সালের ২৫ অক্টোবর নারায়ণগঞ্জের আমলাপাড়ার মোল্লা বাড়িতে তাঁর জন্ম। তাঁর বাবা ডা. শাহাদাৎ হোসেন আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ওয়াহিদ রেজা মৃত্তিকা ও অর্ণব নামের দুই ছেলেমেয়ে রেখে গেছেন। 
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ জানান, নারায়ণগঞ্জ থেকে বের হওয়া ৩৯ বছরের ছোট কাগজ ‘ড্যাফোডিল’ ১৯৮৮ সাল থেকে সম্পাদনা করেছেন ওয়াহিদ রেজা। আগের ১০ বছর এটির সম্পাদক ছিলেন তিনি।

কবি ওয়াহিদ রেজার মৃত্যুতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, কবিতা পরিষদ, সাংস্কৃতিক জোট, জেলা খেলাঘর আসর, জেলা কমিউনিস্ট পার্টি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, প্রগতি সাহিত্য পরিষদ, উন্মেষ সাংস্কৃতিক সংসদ, ড্যাফোডিল, প্রকীর্তিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

১৯৮৪ সালে ওয়াহিদ রেজার প্রথম গল্পগ্রন্থ ‘আসলে আমি-ই নায়ক’ বের হয়। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘কবি জন কিটস ও তার প্রেম’, ‘মহাকালের ইঙ্গিত’ ‘ইতিহাসের আলোকে ধর্মপূজা’, ‘আমি বাঁচতে চাই প্রধানমন্ত্রী’, ‘হাওয়ার ফ্রিডম’, ‘এখন পরপুরুষ’, ‘ধর্ম বিশ্বাসের প্রেম’, ‘শুধু প্রেমের গল্প নয়’, ‘বিশু ডাকাতের গল্প’, ‘যৌনপূজা যুগে যুগে’, মেঘে ঢাকা রোদ্দুর’, ‘সেই প্রিয় বান্ধবী’, ‘আব্রু’, ‘লোকান্তরে যিশু’, ‘দীপালীর পরকীয়া বায়োস্কোপ’, ‘মশুর মিশন ও হালাকু দৈত্য’, ‘সায়েন্স ফিকশন কল্পিতা’, ‘নীল নায়ক’, ‘আদমের ভ্যাসেকটমি’। তাঁর অনূদিত গ্রন্থের মধ্যে রয়েছে মিলান কুন্দেরার, ইশ্বর ও সোনার আপেল, আলবারতো মোরাভিয়ার দ্বিচারিণী, ভলতেয়ারের ক্যান্ডিড।

বিজ্ঞানমনস্ক এই লেখক ভারতের বিশিষ্ট যুক্তিবাদী লেখক প্রবীর ঘোষের সঙ্গে যৌথভাবে বেশ কটি বই প্রকাশ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে, দুই বাংলার যুক্তিবাদীদের চোখে ধর্ম।
 

সর্বাধিক পঠিত
  1. ফাঁকা ঢাকার উল্টো চিত্র যাত্রাবাড়ীতে, তীব্র গরমে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি
  2. যমুনা সেতুতে ১৪ কোটি টাকার টোল আদায়
  3. সাভারের শিল্পনগরীতে দেড় হাজার ট্রাকে ঢুকলো পাঁচ লাখ চামড়া
  4. আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ
  5. ঈদ কাটে তাদের দোকানেই
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x