ফরিদপুরে সাহিত্য পত্রিকার উদ্বোধন
ফরিদপুরে গতকাল সাহিত্য পত্রিকা ‘উঠোন’ যাত্রা শুরু করে। ছবি : এনটিভি
ফরিদপুরে ৩০ জন লেখকের গল্প নিয়ে যাত্রা শুরু করেছে সাহিত্য পত্রিকা ‘উঠোন’।
গতকাল শনিবার দুপুরে শহরের কমলাপুর এলাকার রাইট ট্যাক স্কুল প্রাঙ্গণে পত্রিকাটির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে লেখকদের ছবি প্রদর্শনীসহ মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জাতীয় ফুল, ফল, মাছ, পাখি ও শিক্ষার্থীদের আঁকা মায়ের ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলতাফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ‘উঠোন’ সম্পাদক মফিজ ইমাম মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুসরাত জাহান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, কাউন্সিলর চৌধুরী আনিসুর রহমান সাবুল, সাংবাদিক পান্না বালা, মুজিবুর রহমান, ফুল্কির সভানেত্রী অঞ্জলি বালা, রাজবাড়ী জেলা আবোলতাবোল-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট দেবাহূতি চক্রবর্তী প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর