বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরু
ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলে চারদিনব্যাপী ওরস শরিফ শুরু হয়েছে। ছবি : এনটিভি
ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী ওরস শরীফ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ওরসে কয়েক লাখ মানুষ সমবেত হয়ে জিকির আজকার ও কোরআন তিলাওয়াত করছেন। সেই সঙ্গে একসঙ্গে জামাতে ওয়াক্তের নামাজ আদায় করছেন।
শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে বিশ্বওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী ( কু.ছে.আ.) ছাহেবের মহাপবিত্র চারদিনের বিশ্ব ওরস শরিফ মহামিলন মেলায় পরিণত হয়েছে। ওরসে কোটিরও বেশি মানুষ সমবেত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আগামী মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্বওলি কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর