মোংলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
মোংলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটিতে এটিএন নিউজের নিজাম উদ্দিনকে সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির নুর আলম শেখকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন টেলিভিশনের স্থানীয় সংবাদকর্মীদের এক সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি বৈশাখী টিভির শেখ কামরুজ্জামান জসিম, সহসাধারণ সম্পাদক জিটিভির মনিরুল ইসলাম দুলু ও কোষাধ্যক্ষ সময় টিভির মাহমুদ হাসান।
মোংলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনর সাধারণ সদস্যরা হলেন, এনটিভির আবু হোসাইন সুমন, মাছরাঙা টিভির আমির হোসেন আমু, দুরন্ত টিভির দিদারুল আলম বিজয়, বিজয় টিভির তানজিম হোসেন মুকুল ও এশিয়ান টিভির ইস্পাহার গোলদার।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন মোংলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের সদস্যরা।

আবু হোসাইন সুমন, মোংলা