বাদপড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীদের গেজেটে অন্তর্ভুক্তির দাবি
উত্তরাঞ্চলে বাদপড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সরকারি গেজেটে অন্তর্ভুক্তি ও গেজেট দ্রুত প্রকাশের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এমএলডিসি ও মাহলে স্টুডেন্ট কাউন্সিলের নামের দুটি সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের দাবির অগ্রগতি করতে হবে। না হলে আগামী ১৮ মার্চ থেকে অন্য আদিবাসী সংগঠন ও বাদপড়া নৃগোষ্ঠীদের নিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে মাহলে স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি ও অদিবাসী নেত্রী মেরিনা হাঁসদার সভাপতিত্বে বক্তব্য দেন মাসাউস সংস্থার নির্বাহী পরিচালক যাকরিয়াস ডুমরি, মাহলে স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক সৌমিক ডুমরি, এমএলডিসি সাধারণ সম্পাদক মাইকেল মার্ডি, আদিবাসী মুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন প্রমুখ।

শ. ম সাজু, রাজশাহী