Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
০৯:২৯, ২৯ জানুয়ারি ২০১৭
ফজলে এলাহী, রাঙামাটি
০৯:২৯, ২৯ জানুয়ারি ২০১৭
আপডেট: ০৯:২৯, ২৯ জানুয়ারি ২০১৭
আরও খবর
ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
পানি কমতেই ধলাই নদীতে ভয়াবহ ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
মাগুরায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু
মুগ্ধর ‘পানি লাগবে, পানি?’ ডাক, বাঁক বদলে গেল আন্দোলনের
রূপগঞ্জে নবনিযুক্ত ইউপি প্রশাসক নূরনবী ভূঁইয়াকে গণসংবর্ধনা

রাঙামাটি হাসপাতালে ফাটল, সরিয়ে নেওয়া হলো রোগীদের

ফজলে এলাহী, রাঙামাটি
০৯:২৯, ২৯ জানুয়ারি ২০১৭
ফজলে এলাহী, রাঙামাটি
০৯:২৯, ২৯ জানুয়ারি ২০১৭
আপডেট: ০৯:২৯, ২৯ জানুয়ারি ২০১৭

রাঙামাটি সদর হাসপাতালের ভবনে ফাটল দেখা দেওয়ায় মহিলা ও শিশু ওয়ার্ডের অর্ধশতাধিক রোগীকে জরুরিভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের পার্শ্ববর্তী পুরুষ ওয়ার্ড ও সংক্রামক ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন সিভিল সার্জন স্নেহকান্তি চাকমা।

হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরোনো ভবনের ওপর বর্ধিত নতুন ভবন নির্মাণের চাপে এ ফাটল দেখা দেয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ১০০ শয্যাবিশিষ্ট রাঙামাটি সদর হাসপাতালের ওপর নতুন আরেকটি ফ্লোর নির্মাণকাজ প্রায় শেষ হয়ে এসেছে। সম্পূর্ণ ফ্লোর নির্মাণ না করে মহিলা ও শিশু ওয়ার্ডের ঠিক ওপরেই নির্মিত হচ্ছিল বর্ধিত ভবন।

শনিবার সকালে হাসপাতালে আসা লোকজন প্রবেশমুখেই নতুন নির্মিত ফ্লোরের ঠিক নিচের বিমটিতে বড় ধরনের ফাটল দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা শুনে সিভিল সার্জন ডা. স্নেহকান্তি চাকমা, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। আসেন নির্মাণকারী প্রতিষ্ঠান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ঠিকাদাররাও। তাৎক্ষণিক সভায় বসে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, শূন্য পড়ে আছে মহিলা ও শিশু ওয়ার্ড। এ সময় একজন রোগীর স্বজন রূপম তংচঙ্গ্যা জানান, দুপুরে হঠাৎ করেই রোগীদের দ্রুত সরানো শুরু হয়। জানতে চাইলে বলা হয়, ভবনে ফাটল দেখা দিয়েছে, তাই এ পদক্ষেপ।

হাসপাতালের স্টাফ নার্স জোসি দেওয়ান বলেন, ‘আমরা রাতে ডিউটি করতে এসে জেনেছি, হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ডের অংশে ফাটল দেখা দেওয়ায় রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে, এর বেশি কিছু জানি না।’

জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওবায়দুর রহমান জানিয়েছেন, মহিলা ও শিশু ওয়ার্ডের ওই অংশে বিমে ফাটল দেখা দেওয়ায় জরুরি সভা করে প্রকৌশলীদের পরামর্শে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

রাঙামাটির সিভিল সার্জন ডা. স্নেহকান্তি চাকমা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জরুরি সংস্কারকাজের প্রয়োজনে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। রোববার সকালে প্রকৌশলীরা পরিদর্শন শেষে দেওয়া মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

২০০৫ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ‘আর্থকোয়াক রিস্ক রিডাকশন’ প্রোগ্রামের আওতায় রাঙামাটি শহরের ভবনগুলোর ওপর পরিচালিত এক জরিপে রাঙামাটি সদর হাসপাতালকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে সুনির্দিষ্ট করা হয়। তারপরও এই ঝুঁকিপূর্ণ ভবনের ওপর নতুন করে আরো একটি ফ্লোর করার সিদ্ধান্তটি বিস্ময়কর বটে।

সর্বাধিক পঠিত
  1. চলন্ত হাওর এক্সপ্রেস থেকে ছিটকে পড়ে পোশাককর্মী নিহত
  2. সরকার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি : বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী
  3. কামরাঙ্গীরচরে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
  4. ত্রাণ বিতরণ মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ নেতারা
  5. জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
  6. পরীক্ষা চলাকালীন মোবাইলফোন নিয়ে ব্যস্ত পরীক্ষার্থীরা! টিকটকে ভিডিও ভাইরাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x