৫৯ পুলিশ সুপারকে বদলি
বাংলাদেশ পুলিশের ৫৯ জন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিসিএস (পুলিশ) শাখার কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এসব পুলিশ কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন।
সূত্র জানায়, বদলীকৃত কর্মকর্তাদের অধিকাংশই কিছুদিন আগে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

অনলাইন ডেস্ক