Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২২:১৭, ১৮ জানুয়ারি ২০১৭
শ. ম সাজু, রাজশাহী
২২:১৭, ১৮ জানুয়ারি ২০১৭
আপডেট: ২২:১৭, ১৮ জানুয়ারি ২০১৭
আরও খবর
তুরস্কের প্রেসিডেন্টকে বিরোধী দলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র
আবু সাঈদসহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে ভোটাধিকার ফিরে পেয়েছি : আমান উল্লাহ আমান
জয়পুরহাট জেলা এনসিপি নেতার পদত্যাগ
জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, বিপ্লবের রূহানী নেতৃত্ব : নাহিদ
রক্ষা কমিটির সংবাদ সম্মেলন

রাজশাহী বিএনপিতে রিজভীর অনুগত ও বিতর্কিতরা কমিটিতে

শ. ম সাজু, রাজশাহী
২২:১৭, ১৮ জানুয়ারি ২০১৭
শ. ম সাজু, রাজশাহী
২২:১৭, ১৮ জানুয়ারি ২০১৭
আপডেট: ২২:১৭, ১৮ জানুয়ারি ২০১৭
রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে আজ বুধবার সংবাদ সম্মেলন করেন বিএনপি রক্ষা কমিটির নেতারা। ছবি : এনটিভি

ত্যাগী নেতাদের বাদ দিয়ে শুধু দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের অনুগত ও পৃষ্ঠপোষকদের রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী বিএনপি রক্ষা কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

এ সময় বলা হয়, কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া এই প্রেসক্রিপশন কমিটি দিয়ে রাজশাহীতে বিএনপির দুর্গ রক্ষা করা যাবে না। রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নতুন দুই কমিটি অবিলম্বে বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দেয় বিএনপি রক্ষা কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন রাজশাহী বিএনপি রক্ষা কমিটির সদস্য সচিব ও বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু।

সংবাদ সম্মেলনে কেন্দ্র-ঘোষিত নতুন দুই কমিটির নেতাদের সম্পর্কে বলা হয়, দীর্ঘদিন থেকে মাঠপর্যায়ের রাজনীতিতে নিষ্ক্রিয়, কর্মীবিহীন অযোগ্য ও চরিত্রহীন ব্যক্তিরা কমিটিতে স্থান পাওয়ায় স্থানীয় সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। শুধু সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের  অনুগত ও পৃষ্ঠপোষক হওয়ায় বিতর্কিতদের মহানগর ও জেলার নেতৃত্বে আনা হয়েছে। বিগত দিনে আন্দোলনে মাঠে থাকা বা তাদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের কোনো উদাহরণ নেই। এ ছাড়া কমিটিতে বহিরাগতদের স্থান দিয়ে তাদের রাজশাহীর রাজনীতিতে প্রতিষ্ঠা করার অপচেষ্টা চলানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ ও রংপুর অঞ্চলের কোনো ব্যক্তিকে রাজশাহীর রাজনীতিতে প্রতিষ্ঠিত করার সব অপচেষ্টা বিএনপি নেতাকর্মীরা কখনই মেনে নেবেন না।

বিতর্কিত ও বিএনপির রাজনীতিতে অপরিচিত মুখদের নিয়ে কমিটি করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করা হয়। সেই সঙ্গে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি না দেওয়া পর্যন্ত দলের সব কেন্দ্রীয় কর্মসূচি রাজশাহী বিএনপি রক্ষা কমিটির নামে পালন করার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের মতামত নিয়ে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কমিটি গঠনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিএনপি রক্ষা কমিটির আহ্বায়ক ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি নজরুল হুদা, নগরীর মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরিফ, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, স্বেচ্ছাসেবক দল নেতা মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন দিলদার, নুরুজ্জামান টিটো, মো. টুটুল, বেলাল আহম্মেদ, মুসলিমা খাতুন বেলি, সামসুন্নাহার প্রমুখ।

সাত বছর পর গত ২৭ ডিসেম্বর কেন্দ্র থেকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সভাপতি ও শফিকুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া তোফাজ্জল হোসেন তপু ও মতিউর রহমান মন্টুকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে ঠাঁই হয়নি আগের কমিটির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর। এ কারণে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মিনুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতাকর্মীরা কেন্দ্র থেকে কমিটি ঘোষণার পরপরই দলীয় কার্যালয়ে তালা দিয়ে লাগাতার কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্র-ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গত ১ জানুয়ারি ‘রাজশাহী বিএনপি রক্ষা কমিটি’ গঠন করেন তাঁরা।

 

সর্বাধিক পঠিত
  1. পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২
  2. ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গ্রাম
  3. সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে ৩০০ কোট, ১০০ কামিজ, রোলেক্স ঘড়িসহ যেসব জিনিস উদ্ধার
  4. ট্রলি-অটোরিকশার সংঘর্ষে ২ নারী নিহত
  5. ১ লাখ ৩০ হাজার টাকার গরু দিয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ
  6. বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x