তুরাগতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আশুলিয়ায় তুরাগ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। ছবি এনটিভি
সাভারের আশুলিয়ায় তুরাগ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে উচ্ছেদ করা হয়েছে অবৈধভাবে গড়ে তোলা পিকনিক স্পট।
আজ সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর যুগ্ম কমিশনার শহীদুল্লাহ মিয়া।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহাম্মেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহাম্মেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে আশুলিয়ার তুরাগপাড়ে অবৈধভাবে গড়ে তোলা পিকনিক স্পট উচ্ছেদ অভিযান করা হয়েছে।’ এ সময় তিনি আরো বলেন, ভূমিদস্যুদের হাত থেকে তুরাগ নদ বাঁচাতে এ উচ্ছেদ অভিযান কয়েক দিন চালানো হবে।

জাহিদুর রহমান