Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:৩০, ১৪ জানুয়ারি ২০১৭
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:৩০, ১৪ জানুয়ারি ২০১৭
আপডেট: ১৯:৩০, ১৪ জানুয়ারি ২০১৭
আরও খবর
ভৈরবে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

বিএনপি নেতা শরীফুলের মুক্তির দাবিতে বিক্ষোভ

মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:৩০, ১৪ জানুয়ারি ২০১৭
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:৩০, ১৪ জানুয়ারি ২০১৭
আপডেট: ১৯:৩০, ১৪ জানুয়ারি ২০১৭
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের নিঃশর্ত মুক্তি দাবিতে আজ শনিবার ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। ছবি : এনটিভি

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।

আজ শনিবার বিকেলে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে পালন করা ওই সব কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বিকেল ৫টার দিকে ভৈরব বাজার ডালপট্টির দলীয় কার্যালয়ের সামনে থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও হাজি আসমত কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে আসে।

পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। এ সময় বক্তারা অবিলম্বে শরীফুল আলমের মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

কিশোরগঞ্জ জেলার নবগঠিত কমিটিতে মো. শরীফুল আলম সভাপতি নির্বাচিত হওয়ায় গত ১৩ ডিসেম্বর ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কুলিয়ারচরের দ্বাড়িয়াকান্দি ও আগরপুরে সংবর্ধনা সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ তৈরিসহ আনুষ্ঠানিক সাজসজ্জা তৈরি করেন নেতাকর্মীরা। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা সেগুলো ভেঙে গুঁড়িয়ে দিলে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে তা আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ-ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়।

এ ঘটনায় কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম ও এহসানুল হক বাদী হয়ে মো. শরীফুল আলমসহ বিএনপির ৪২ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করেন। গত বুধবার ওই মামলায় কিশোরগঞ্জ আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাঁদের জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মো. শরীফুল আলম ভৈরব
সর্বাধিক পঠিত
  1. হাসনাত আব্দুল্লাহ সাবেক মেয়র মনজুর আলমের বাসায় যাওয়ার পর যা ঘটল
  2. খুলনার রেলিগেটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
  3. প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা
  4. আগামী এক বছর ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে সরকার : তথ্যমন্ত্রী
  5. নেত্রকোনা সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ
  6. রাতে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x