বোয়ালমারীতে চাতালশ্রমিকের লাশ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী থেকে শেফালী (৩০) নামে এক চাতালশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে বোয়ালমারী পৌর শহরের সৈয়দপুরের হাবিবুর রহমানের চাতালের পাশের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
শেফালীর বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বকজুড়ি গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শেফালী ও তাঁর স্বামী ইমরান হোসেন হাবিবুর রহমানের চাতালে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছেন।
স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে শেফালী অভিমান করে ভাড়া বাসার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর