ফরিদপুরে যুবকের লাশ উদ্ধার
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার মাছকান্দি এলাকায় রাস্তার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন ওই যুবকের লাশ পড়ে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ওই স্থান থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, লাশের পাশ থেকে একটি অটোরিকশার চাবি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে যুবককে হত্যা করে সঙ্গে থাকা অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সঞ্জিব দাস, ফরিদপুর