ভারতে কারাভোগের পর দেশে ৭ বাংলাদেশি
ভারত থেকে সাত কিশোর-কিশোরীকে গতকাল রাতে বেনাপোল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ছবি : এনটিভি
ভারতে দুই বছর কারাভোগ করা সাত বাংলাদেশি কিশোর-কিশোরীকে যশোরের বেনাপোল তল্লাশিচৌকি দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
গতকাল বৃহস্পতিবার রাতে ওই সাতজনকে হস্তান্তর করা হয়।
বেনাপোল তল্লাশিচৌকির অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, তিন বছর আগে ভালো চাকরির আশায় ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পুলিশের হাতে আটক হয় সাতজন। পরে আদালতে সোপর্দ করা হলে তাদের তিন বছর সাজা হয়। পরে সেখানকার বেসরকারি সংস্থা (এনজিও) ‘নবজীবন’-এর আশ্রয়কেন্দ্রে রাখা হয় তাদের। সাজা শেষে মানবাধিকার সংগঠন ও দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দেশে ফেরত পাঠানো হয় তাদের।
ওসি ইকবাল আরো জানান, সাত কিশোর-কিশোরীকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহসিন মিলন, বেনাপোল