ফরিদপুরে সদস্য পদে জিতলেন যাঁরা
ফরিদপুরে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কেবল সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লোকমান হোসেন মৃধা। আজ বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলে দুপুর ২টা পর্যন্ত।
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত আসন মিলিয়ে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ আসনের প্রার্থী ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী লোকমান হোসেন মৃধা, দুইজন নারী সদস্য এবং পাঁচজন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া সাধারণ সদস্যপদে ১নং ওয়ার্ডে এফ এফ মোশাররফ হোসাইন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২নং ওয়ার্ডে সাহেব সরোয়ার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৩নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক মোল্যা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৪নং ওয়ার্ডে মির্জা আহসানুজ্জামান আজাউল, ৫নং ওয়ার্ডে অধ্যাপক দেব প্রসাদ রায়, ৬নং ওয়ার্ডে মো. আবু জাফর সিদ্দিকী, ৭নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ডে শেখ শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ডে আবদুর রব মোল্যা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১০নং ওয়ার্ডে জাকির হোসেন নিলু, ১১নং ওয়ার্ডে মো. কামাল হোসেন, ১২নং ওয়ার্ডে মো. শাহিন শেখ শাহিনুর, ১৩নং ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন, ১৪নং ওয়ার্ডে সায়েদীদ গামাল লিপু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১৫নং ওয়ার্ডে কাজী গোলাম রব্বানী পান্নু।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে ঝর্ণা হাসান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২নং ওয়ার্ডে সুরাইয়া সালাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৩নং ওয়ার্ডে বিউটি আক্তার, ৪নং ওয়ার্ডে আঞ্জুমান আরা বেগম এবং ৫নং ওয়ার্ডে বিউটি বেগম নির্বাচিত হয়েছেন।

সঞ্জিব দাস, ফরিদপুর