যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ নূরুল ইসলাম
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে চিফ হুইপ মো. নূরুল ইসলাম গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

নিজস্ব প্রতিবেদক