সাতক্ষীরা জেলা শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ওমর ফারুক দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ওসি জানান, ওমর ফারুকের বিরুদ্ধে অন্তত ছয়টি নাশকতার মামলা রয়েছে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা