এখন তারা চলাফেরা করতে পারবে
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শিশুসহ ১৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্র (জেইউকি) এসব হুইল চেয়ার বিতরণ করে। এর ফলে এসব প্রতিবন্ধী এখন চলাফেরা করতে পারবে।
এ উপলক্ষে উপজেলার থানা রোডে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির এরিয়া ম্যানেজার আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শুকরিয়া পারভীন। তিনি প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এমরানুল কবির, পৌর প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, জেইউকের সিনিয়র কো-অর্ডিনেটর মাজেদুল ইসলাম প্রমুখ।

জাহিদুল ইসলাম, হিলি