Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ কে এম মঈনুল হক, রংপুর
১১:৪৫, ০৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১২:১৩, ০৪ সেপ্টেম্বর ২০২০
এ কে এম মঈনুল হক, রংপুর
১১:৪৫, ০৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১২:১৩, ০৪ সেপ্টেম্বর ২০২০
আরও খবর
মেধা ও উদ্ভাবনের বিকাশে রূপগঞ্জে বিজ্ঞান প্রদর্শনী
কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত দিলেন নৈশপ্রহরী
পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছে আটকে গেল কিশোরের হাত
আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা
সংস্কারসহ ব্যবসাবান্ধব বাজেটকে অভিনন্দন বিসিআইয়ের

৫৮ ইউএনওর নিরাপত্তায় ১০ জন করে আনসার মোতায়েন

এ কে এম মঈনুল হক, রংপুর
১১:৪৫, ০৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১২:১৩, ০৪ সেপ্টেম্বর ২০২০
এ কে এম মঈনুল হক, রংপুর
১১:৪৫, ০৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১২:১৩, ০৪ সেপ্টেম্বর ২০২০
বরিশাল জেলায় ইউএনওদের নিরাপত্তায় ১০ জন করে আনসার মোতায়েন করা হয়েছে। ফাইল ছবি

রংপুর বিভাগের আট জেলায় দায়িত্বরত ৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় ১০ জন করে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। ইউএনওদের নিরাপত্তায় আজ শুক্রবার সকাল থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন তাঁরা।

দুর্বৃত্তের হামলায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম গুরুতর আহত হওয়ার পর সরকার রংপুর বিভাগের সব উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক একেএম জিয়াউল আলম বিভাগের আট জেলার কমান্ড্যান্টকে একটি নির্দেশনা পাঠান। এতে প্রত্যেক ইউএনওর জন্য ১০ জন করে নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়।

ওই নির্দেশের পর রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৫৮টি উপজেলার ইউএনওদের নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীর একজন পিসি, একজন এপিসি ও আটজন সদস্যসহ মোট দশ জন করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়।

এদিকে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচার গতকাল বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে। তাঁকে বর্তমানে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত হননি। তবে, তাঁর সেরে ওঠার ব্যাপারে আশাবাদী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের চিকিৎসকরা।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন মোহাম্মদ জাহিদ হোসেন গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে অস্ত্রোপচার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ছয় সদস্যের চিকিৎসক দল ইউএনও ওয়াহিদার মাথার জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

নিউরো সার্জন মোহাম্মদ জাহিদ হোসেন এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, ‘তাঁর (ওয়াহিদা খানম) মাথায় ভাঙা হাড়ের সাত-আটটা টুকরা ছিল। সেগুলো আমরা জোড়া দিয়েছি। জোড়া দিয়ে হাড়গুলোকে জায়গা মতো বসিয়ে দেওয়া হয়েছে। বাকি যে আরো ছোট ছোট কাটা ছিল, সেগুলোও জোড়া দিয়েছি।’

গত বুধবার রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত মই বেয়ে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। তারা বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় ইউএনওর চিৎকার শুনে পাশের কক্ষে থাকা তাঁর বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকেও আঘাতে জখম করে। পরে কোয়ার্টারের অন্য বাসিন্দারা তাদের চিৎকার শুনে পুলিশকে খবর দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হয়। তাঁর বাবা রংপুরে চিকিৎসাধীন।

ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলী শেখকে হাতুড়ি দিয়ে পেটানো ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করার ঘটনায় প্রধান আসামি আসাদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ দল। আজ শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে হিলির কালিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরে। এর আগে এ ঘটনায় অপর একজনসহ সন্দেহভাজন হিসেবে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

সর্বাধিক পঠিত
  1. দেশের সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
  2. বৃষ্টি নিয়ে পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. ঢাকায় পুলিশের বিশেষ অভিযান, তিন দিনে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের ৬১
  4. এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন
  5. মানুষের প্রত্যাশা- রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক : অ্যাটর্নি জেনারেল
  6. আদ-দ্বীন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নিয়ে যা বললেন জামায়াত আমির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x