Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২২:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২১
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২২:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২১
আরও খবর
চড়ের প্রতিশোধ নিতেই জোড়া খুন!
রাজশাহী ও পাবনার দুটি আসনে কারচুপির অভিযোগে হাইকোর্টে বিএনপি
বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির
ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

হালাল উপার্জনের প্রলোভনে ১০ কোটি টাকা আত্মসাৎ, স্কুলশিক্ষিকা আটক

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২২:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২১
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২২:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২১
হালাল উপার্জনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের কাছে থেকে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত পাবনার স্থানীয় স্কুলশিক্ষিকা মোছা. সীমা আক্তার। ছবি : এনটিভি

হালাল উপার্জনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের কাছে থেকে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পাবনার স্থানীয় এক স্কুলশিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারণার শিকার ভুক্তভোগীরা ওই নারীর বাড়ি অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগীরা জানায়, পাবনা পৌর এলাকার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার শিক্ষিকা মোছা. সীমা আক্তার (৪০)। তিনি পৌর এলাকার আটুয়া হাউজপাড়া মহল্লার মৃত হানিফুল ইসলামের স্ত্রী। এই শিক্ষিকা সাধারণ মানুষকে ইসলামি শরিয়া মোতাবেক গরুর খামারসহ নানা ধরনের হালাল উপার্জনের কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি শুধু সাধারণ মানুষই নয়, বোকা বানিয়েছেন নিজ শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক শিক্ষক, পুলিশ সদস্যদেরও। মানুষ তার কথায় বিশ্বাস করে লাভের আশায় তার ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করেছেন। লাভের অংক বেশি হওয়ায় লোভে পরে অনেকেই সেখানে অর্থ বিনিয়োগে করতে আগ্রহী হয়। প্রথম পর্যায়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তাদের লাভের অর্থ দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে টাকার অংক বেড়ে গেলে তিনি সমস্ত টাকা আত্মসাৎ করে গা-ঢাকা দেন।

এদিকে, মাসিক লাভের অর্থ নিতে এসে ওই নারী ব্যবসায়ীকে না পেয়ে তখন সবাই বুঝতে পারে তারা চরম প্রতারণার শিকার হয়েছেন। ওই প্রতারকের কাছে অর্থ দিয়ে অনেকেই এখন সর্বশান্ত হয়ে পড়েছেন বলে জানান ভুক্তভোগীরা।

এ ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষ ওই নারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরে ভুক্তভোগীরা পাবনা সদর থানাতে লিখিত অভিযোগ করেছেন। ওই শিক্ষিকা অনেকের কাছ থেকে চেক ও স্ট্যাম্পের মাধ্যমেও অর্থ নিয়েছেন।

তবে ঘটনাস্থলে গিয়ে ওই প্রতারক নারী ব্যবসায়ীর বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তবে তিনি স্বীকার করেছেন মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়টি। তিনি একজনের কাছে থেকে অর্থ নিয়ে আরেক জনকে দিয়েছেন বলে জানান। এ ঘটনায় প্রতারণার শিকার সাধারণ মানুষ তাদের অর্থ ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

অভিযোগের বিষয়ে মোছা. সীমা আক্তার বলেন, ‘আমার কোনো বৈধ ব্যবসা নাই। একজনের কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে দিয়েছি। যারা টাকা দিয়েছে তাদের সুদে অনেক টাকা লাভ দিয়েছি। আমি কারো টাকা আত্মসাৎ করিনি। মানুষ না জেনে, না বুঝে আমাকে টাকা কেন দিয়েছে? তাদের প্রশ্ন করেন। সম্প্রতি যারা আমাকে টাকা দিয়েছে তাদের টাকার একটি হিসাব করেছি। সেখানে প্রায় তিন কোটি টাকার মতো হবে। সেই টাকা আমি দিয়ে দিব। আর যারা সুদে লাভের টাকা নিয়েছে তাদেরটা দিব না। আর আমাকে কেন স্কুল থেকে বহিষ্কার করেছে সেটি স্কুল কর্তৃপক্ষ জানে। আমি ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম। জেলা পুলিশ আমাকে আসতে বলেছে বলে আমি এসেছি।’

অভিযোগের বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা আখতার বলেন, ‘এ বিষয়ে আমরা জেনেছি। ওই শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের কারণে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। তার প্রতারণার বিষয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ নিয়ে এসেছিল ভুক্তভোগীরা। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। অনেকেই তার বিরুদ্ধে তথ্য প্রমাণ নিয়ে এসেছেন। ভুক্তভোগীরা তার বাড়িতে তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে থানাতে নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগের আলোকে মামলা করা হবে।’

প্রতারণা অর্থ লুট পাবনা

সংশ্লিষ্ট সংবাদ: অর্থ আত্মসাৎ

২৭ নভেম্বর ২০২৫
ভাতার টাকা আত্মসাৎ করলেন আ.লীগনেতা, ভুল স্বীকার স্ত্রীর
২৭ আগস্ট ২০২৫
অর্থ আত্মসাৎ মামলায় কলিমউল্লাহ পাঁচ দিনের রিমান্ডে
০৩ আগস্ট ২০২৫
অর্থ আত্মসাৎ : ফ্লাইট এক্সপার্টের তিনজন কারাগারে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৫ জেলার ডিসি প্রত্যাহার
  2. মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
  3. উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
  4. মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই : হুমায়ুন কবির
  5. তিনটি গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালু
  6. পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x