Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুর রহমান
০৮:৫৫, ০৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২১:৪০, ০৭ ফেব্রুয়ারি ২০২১
জাহিদুর রহমান
০৮:৫৫, ০৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২১:৪০, ০৭ ফেব্রুয়ারি ২০২১
আরও খবর
বিয়ে বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩
মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
দুর্নীতিমুক্ত না থাকলে বদলি, শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
ভোট দেওয়ার অপরাধে তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে ‘আমরা বিএনপি পরিবার’

সাভারে ‘কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে’ নিহত স্কুলছাত্র

জাহিদুর রহমান
০৮:৫৫, ০৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২১:৪০, ০৭ ফেব্রুয়ারি ২০২১
জাহিদুর রহমান
০৮:৫৫, ০৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২১:৪০, ০৭ ফেব্রুয়ারি ২০২১

ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রোহান নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদের কাছে একটি চায়ের দোকানের সামনে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত রোহান সাভার পৌরসভার উলাইল এলাকার আবদুস সোবহানের ছেলে। স্থানীয় রোদেলা মডেল একাডেমি থেকে এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

স্বজনদের দাবি, গতকাল শনিবার রাত ৮টার দিকে রোহানকে অনুসরণ করা কিশোর গ্যাংয়ের দুই সদস্য পূর্ব-পরিকল্পিতভাবে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রোহানকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, কয়েকদিন আগে এক বন্ধুর সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিল রোহান। পরে ওই বিরোধ মিমাংসা হলেও পুলিশের ধারণা, এই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। হত্যাকারীদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা ও তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত বছরের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাংয়ের হাতে একই‌ কায়দায় উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হয় দশম শ্রেণির শিক্ষার্থী নীলা রায় (১৫)।

ওই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর আবারও সরব হয়ে ওঠে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

অপরাধ কিশোর গ্যাং ছুরিকাঘাতে হত্যা

সংশ্লিষ্ট সংবাদ: অপরাধ

২৮ জানুয়ারি ২০২৬
অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে নারী আটক
২৭ জানুয়ারি ২০২৬
‘আমাকে ইট মেরেছে, প্রশাসন একদিকে হেলে পরেছে’
০৮ আগস্ট ২০২৫
বাকিতে মাদক না পেয়ে খুন, ঘাতক গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৫ জেলার ডিসি প্রত্যাহার
  2. মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
  3. উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
  4. মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই : হুমায়ুন কবির
  5. তিনটি গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালু
  6. পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x