Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুর রহমান
০৯:১০, ১৯ মার্চ ২০২২
আপডেট: ০৯:১৩, ১৯ মার্চ ২০২২
জাহিদুর রহমান
০৯:১০, ১৯ মার্চ ২০২২
আপডেট: ০৯:১৩, ১৯ মার্চ ২০২২
আরও খবর
ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও করায় ব্রিটিশ পর্যটক গ্রেপ্তার
চাঁদপুরে পাঁচ জুয়াড়িসহ গ্রেপ্তার ১০
নোয়াখালীর চাটখিলে অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার ৩
ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার
ছাত্রদলনেতাকে কুপিয়ে আহত, জামায়াতনেতা জামিনে মুক্ত

সাভারের সেই ‘ধর্ষক’ গ্রেপ্তার

জাহিদুর রহমান
০৯:১০, ১৯ মার্চ ২০২২
আপডেট: ০৯:১৩, ১৯ মার্চ ২০২২
জাহিদুর রহমান
০৯:১০, ১৯ মার্চ ২০২২
আপডেট: ০৯:১৩, ১৯ মার্চ ২০২২
আশুলিয়া থানা। ছবি : সংগৃহীত

বন্ধুর বোনকে ধর্ষণ এবং পরে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছাড়িয়ে দেওয়ার হুমকি ও টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত সেই ‘ধর্ষক’-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার এনায়েতপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, আশুলিয়ার নিরিবিলি এলাকায় একটি ভাড়া বাড়িতে মা ও ভাইয়ের সঙ্গে থেকে পড়াশোনা করতেন দশম শ্রেণির স্কুলছাত্রী। তাঁদের বাড়িতে তিন বেলা চুক্তিতে খেতেন ওই ছাত্রীর বড় ভাইয়ের বন্ধু (গ্রেপ্তার হওয়া যুবক)। এক সময় ওই যুবক গোপনে ওই স্কুলছাত্রীর পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করেন। পরে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিক বার ধর্ষণ করেন।

এরপর ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে কয়েক দফায় কয়েক হাজার টাকাও হাতিয়ে নেন।

সর্বশেষ চলতি বছরের ২৯ জানুয়ারি আবারও ১০ হাজার টাকা চেয়ে নিরিবিলি এলাকার বিকাশ এজেন্ট মুদি দোকানদার শামসুর রহমানের নম্বর দেন গ্রেপ্তার যুবক।

পারিবারিক কাজে টাকা প্রয়োজন হলে গার্মেন্টসকর্মী মা ভুক্তভোগীর কাছে টাকা চাইলে সে দিতে অপারগতা প্রকাশ করে। তাঁর মা রাগান্বিত হলে ভুক্তভোগী আত্মহত্যার চেষ্টা করে। পরে ভুক্তভোগী তাঁর মাকে ঘটনা খুলে বলে।

এরপর কৌশলে ওই বিকাশের দোকান থেকে যুবককে হাতেনাতে ধরে ভুক্তভোগীর পরিবার। বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্তের বাবা স্থানীয় মাতব্বরদের শরণাপন্ন হন এবং বিষয়টি টাকার বিনিময়ে রফাদফার চেষ্টা করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগীর মা থানার শরণাপন্ন হলে স্থানীয় মাতব্বর আশুলিয়ার এনায়েতপুর এলাকার আব্দুল বারেকের ছেলে সাদ্দাম মিয়া, ফাল্গুনী এলাকার আব্দুল খালেকের ছেলে কালাম ওরফে তোতলা কালাম এবং ফাল্গুনী একটেল টাওয়ার এলাকার জসিম ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর খালুকে বিষয়টি মীমাংসার জন্য চাপ দেন। পরে এক লাখ ১০ হাজার টাকার একটি সমঝোতা স্মারকে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেন তাঁরা।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী গত বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ রাতেই এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে।

ধর্ষণের শিকার ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ। অভিযুক্ত ওই ধর্ষণকারীর কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘ধর্ষণকারীকে সকালে আদালতে পাঠানো হয়েছে।’

গ্রেপ্তার সাভার ধর্ষণ

সংশ্লিষ্ট সংবাদ: ধর্ষণ

০৭ মার্চ ২০২৬
সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৪ সন্তানের জননী, গ্রেপ্তার ১
০৩ মার্চ ২০২৬
দাদি-নাতনি হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
০১ মার্চ ২০২৬
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস যেসব অঞ্চলে
  2. বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা রক্ষা করে : ডা. জাহিদ হোসেন
  3. বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ
  4. বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
  5. সকালে জরিমানা, বিকেলে সেই দোকানের দই উপজেলা প্রশাসনের ইফতারে
  6. কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x