Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৩:১৫, ১৫ মে ২০২০
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৩:১৫, ১৫ মে ২০২০
আপডেট: ১৩:১৪, ১৫ মে ২০২০
আরও খবর
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই : সেলিম উদ্দিন
অধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী এবং অবাস্তবায়নযোগ্য লুটপাটের বাজেট : জামায়াত
এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর : নাহিদ ইসলাম
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ : মির্জা ফখরুল

সরকার চাইছে যে বাঁচবে বাঁচবে, যে মরবে মরবে : রিজভী

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৩:১৫, ১৫ মে ২০২০
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৩:১৫, ১৫ মে ২০২০
আপডেট: ১৩:১৪, ১৫ মে ২০২০
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা সুখের ঠিকানা এলাকায় আজ শুক্রবার সকালে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি

 বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ দেশে সাংবাদিক, পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এভাবে দেশে লাশের সারি বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার করোনা রোগীদের বাঁচাতে উন্নত হাসপাতালের ব্যবস্থা করেনি। ক্ষুধার্ত মানুষ দিন আনে দিন খায়। সরকার চায় না, গরিব মানুষ বেঁচে থাকুক। সরকার একবার বলে লকডাউন শিথিল, আরেকবার বলছে লকডাউন চলবে—এভাবে মানুষকে বিভ্রান্ত করছে। সরকার চাইছে ছেড়ে দিলাম, যে বাঁচবে বাঁচবে, যে মরবে মরবে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা সুখের ঠিকানা এলাকায় কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর উদ্যোগে ৩০০ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। 

রুহুল কবির রিজভী বলেন, লকডাউন-শাটডাউন মেনে চলতে হবে, সাবধানতা অবলম্বন করেই কাজ করতে হবে—এটা হচ্ছে করোনার মূল প্রতিষেধক। অত্যন্ত দুঃখের বিষয়, সরকার এ ব্যাপারে কোনো কিছুই করেনি। তারা ত্রাণ বিতরণে নিজেদের লোক নিয়োগ দিয়েছে। আর নেতাকর্মীরা লুটে খাচ্ছে ত্রাণ। তাদের বাড়িতে ত্রাণের চাল থেকে তেল সবকিছু পাওয়া যাচ্ছে।

বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে হলেও ক্ষুধার্ত গরিব ও অসহায় মানুষের পক্ষে থাকব। তারপরও সরকার নিপীড়ন-নির্যাতন করছে। ভয়ংকর মহামারির মধ্যেও ধরপাকড় অব্যাহত রেখেছে।’

খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস ধীরন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল প্রমুখ।

পরে জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন রুহুল কবির রিজভী।

সর্বাধিক পঠিত
  1. রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
  2. মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  3. চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর : দুই পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ১
  4. ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
  5. এবার বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি : তারেক রহমান
  6. মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x