Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৬:৫০, ১০ আগস্ট ২০২২
আপডেট: ১৬:৫০, ১০ আগস্ট ২০২২
আদালত প্রতিবেদক
১৬:৫০, ১০ আগস্ট ২০২২
আপডেট: ১৬:৫০, ১০ আগস্ট ২০২২
আরও খবর
সগিরা মোর্শেদ হত্যা : আরও একজনের সাক্ষ্যগ্রহণ
সগিরা মোর্শেদ হত্যা মামলায় আরও এজনের সাক্ষ্যগ্রহণ
সগিরা মোর্শেদ হত্যা : সাক্ষ্যগ্রহণ ১২ ডিসেম্বর
সগিরা মোর্শেদ হত্যা : সাক্ষ্যগ্রহণ ১০ নভেম্বর
সগিরা মোর্শেদ হত্যা : সাক্ষ্যগ্রহণ ৩১ আগস্ট

সগিরা মোর্শেদ হত্যা : সাক্ষ্যগ্রহণ ২৫ আগস্ট

আদালত প্রতিবেদক
১৬:৫০, ১০ আগস্ট ২০২২
আপডেট: ১৬:৫০, ১০ আগস্ট ২০২২
আদালত প্রতিবেদক
১৬:৫০, ১০ আগস্ট ২০২২
আপডেট: ১৬:৫০, ১০ আগস্ট ২০২২

ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এই দিন ধার্য করেন। এ দিন সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল।

কিন্তু সগিরা মোর্শেদের মেয়ে সাদিয়া চৌধুরীর সাক্ষ্য দেওয়ার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন আসামিপক্ষ। এজন্য তারা সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ২৫ আগস্ট  সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। মামলাটিতে এখন পর্যন্ত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মামলার আসামিরা হলেন সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী (৭০), ডা. সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন (৬৪), শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান (৫৯) ও মারুফ রেজা (৫৯)।

নথি থেকে দেখা গেছে, ২০২০ সালের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেলে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় রমনা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তাঁর স্বামী সালাম চৌধুরী। পরবর্তী সময়ে এ ঘটনায় প্রত্যক্ষদর্শী রিকশাচালক জড়িত দুজনের কথা বললেও মিন্টু ওরফে মন্টু নামের একজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মন্টুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ অভিযোগ গঠনের পর ১৯৯১ সালের ২৩ মে বিচারিক আদালত অধিকতর তদন্তের আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে মারুফ রেজা হাইকোর্টে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ১৯৯১ সালের ২ জুলাই হাইকোর্ট রুল দিয়ে মামলাটি অধিকতর তদন্তের আদেশ স্থগিত করেন। পরের বছরের ২৭ আগস্ট অন্য এক আদেশে হাইকোর্ট ওই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়ান। এরপর ওই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ।

পরে, গত বছরের ২৬ জুন হাইকোর্টের একই বেঞ্চ মামলার অধিকতর তদন্ত আদেশে এর আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে দেন। একইসঙ্গে ৬০ দিনের মধ্যে ওই মামলার অধিকতর তদন্ত শেষ করতে পিবিআইকে নির্দেশ দেন আদালত।

পিবিআই আদালতের নির্দেশের পরে ২০১৯ সালের ১৭ আগস্ট এ মামলাটি নিয়ে তদন্ত শুরু করে। ২০২০ সালের ১৫ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম। গত ৯ মার্চ চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

সগিরা মোর্শেদ হত্যা

সংশ্লিষ্ট সংবাদ: সগিরা মোর্শেদ হত্যা

০৯ এপ্রিল ২০২৩
সগিরা মোর্শেদ হত্যা : আরও একজনের সাক্ষ্যগ্রহণ
০৭ ফেব্রুয়ারি ২০২৩
সগিরা মোর্শেদ হত্যা মামলায় আরও এজনের সাক্ষ্যগ্রহণ
০৫ ডিসেম্বর ২০২২
সগিরা মোর্শেদ হত্যা : সাক্ষ্যগ্রহণ ১২ ডিসেম্বর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
  2. কুপিয়ে ও গুলি করে শ্রমিকদল নেতাকে হত্যা
  3. অপহরণের পর মুক্তিপণ দাবি, আটক ৪
  4. রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা
  5. তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার
  6. দ্বিগুণ দামে পোশাক বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x