Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৮:৩৫, ২৫ মার্চ ২০২১
আপডেট: ১৮:৩৬, ২৫ মার্চ ২০২১
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৮:৩৫, ২৫ মার্চ ২০২১
আপডেট: ১৮:৩৬, ২৫ মার্চ ২০২১
আরও খবর
আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমতলের সঙ্গে সমভাবে এগোবে পাহাড় : পার্বত্য মন্ত্রী
‘সরকার দেশের মানুষের কথা চিন্তা করে জ্বালানি‌-বিদ্যুতের দাম বাড়ায়নি’

শাল্লায় হামলাকারীরা স্বাধীনতাবিরোধী : ধর্ম প্রতিমন্ত্রী

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৮:৩৫, ২৫ মার্চ ২০২১
আপডেট: ১৮:৩৬, ২৫ মার্চ ২০২১
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৮:৩৫, ২৫ মার্চ ২০২১
আপডেট: ১৮:৩৬, ২৫ মার্চ ২০২১
সুনামগঞ্জের শাল্লায় আজ বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত নোয়াগাঁও গ্রাম পরিদর্শন শেষে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : এনটিভি

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘শাল্লার নোয়াগাঁও গ্রামে যারা হামলা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু ও স্বাধীনতাবিরোধী। এরা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না। এরা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত।’

প্রতিমন্ত্রী বলেন, ‘একটি কুচক্রী মহল ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে নোয়াগাঁও গ্রামে হামলা করেছে। ভাঙচুর ও লুটপাট করেছে। এটি একটি কলঙ্কজনক অধ্যায়। এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না। সরকার নোয়াগাঁও গ্রামবাসীর পাশে আছে, থাকবে।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত ক্ষতিগ্রস্ত নোয়াগাঁও গ্রাম পরিদর্শন শেষে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যখন বিদেশি অতিথিরা বাংলাদেশে আসছে তখন যারা স্বাধীনতা চায় না, বাংলাদেশ চায় না তারাই এ ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশের সম্প্রীতি রক্ষায় মিলেমিশে চলাফেরা করতে এদের রুখতে হবে। নোয়াগাঁও গ্রামের কারো গায়ে যাতে কেউ ফুলের টোকা না দিতে পারে সেই লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

পরিদর্শন শেষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নোয়াগাঁও গ্রামের ১৩০টি পরিবারকে ৩০ কেজি করে চাল ও ৯০টি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

নগদ অর্থ সহায়তা বিতরণ উপলক্ষে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সভাপতিত্ব করেন। শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহেরপুর-জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. দিলীপ কুমার ঘোষ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রমুখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলায় শানে রিসালাত সম্মেলনে লক্ষাধিক মানুষের সামনে বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। সেই সূত্র ধরে পরদিন পাশের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ঝুমন দাস আপন তাঁর ফেসবুকে মাওলানা মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট দেন বলে দাবি করা হয়। এক পর্যায়ে ঝুমনকে খুঁজে বের করে গত ১৬ মার্চ রাতে পুলিশে দেয় লোকজন। এরপরও লোকজন শান্ত না হয়ে গত ১৭ মার্চ সকাল থেকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে নোয়াপাড়া গ্রাম ঘিরে রাখে। পরে তারা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

এ ঘটনায় গত ১৮ মার্চ রাতে হবিবপুর ইউপির চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল ৫০ জনের নাম উল্লেখ করে প্রথম মামলাটি করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে দিরাই উপজেলার সরমঙ্গল ইউপির সদস্য নাচনী গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে। তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে। তবে স্বাধীন মিয়া যুবলীগের কেউ নন বলে দাবি করছেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।

এ ছাড়া অজ্ঞাত আরও দেড় হাজার জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে অপর মামলাটি করা হয়। পুলিশের করা মামলার বাদী হয়েছেন শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম।

১৫ জানুয়ারি ২০২৪
প্রকাশ্যে ভোট : ইসিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ ধর্মমন্ত্রীর
১৩ জুন ২০২৩
সোনার বাংলা গড়তে আলেম সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী
২৬ এপ্রিল ২০২৩
হজ নিবন্ধনের সুযোগ বাড়বে না, প্রথম ফ্লাইট ২১ মে : ধর্ম প্রতিমন্ত্রী
১৩ এপ্রিল ২০২৩
‘সংখ্যালঘু’ শব্দটা মুছে ফেলতে হবে : ধর্মপ্রতিমন্ত্রী
০৪ এপ্রিল ২০২৩
রমজানে ২০ কোটি টাকা জাকাত আদায়ের লক্ষ্য
২৬ জানুয়ারি ২০২৩
হজযাত্রীদের জন্য ডলার সংকট হবে না, ধর্মপ্রতিমন্ত্রীর আশাবাদ
২৫ জানুয়ারি ২০২৩
জাকাত সংগ্রহ ও বিতরণের বিধান রেখে বিল পাস
২০ জানুয়ারি ২০২৩
কোরআন প্রতিযোগিতা দেশের সুনাম বয়ে আনছে : ধর্মপ্রতিমন্ত্রী
৩১ ডিসেম্বর ২০২২
সরকার দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে : ধর্ম প্রতিমন্ত্রী
০৬ ডিসেম্বর ২০২২
ধর্মান্ধদের প্রতিহত করতে সজাগ থাকতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নদীতে গোসল করতে নেমে বাড়ি ফেরা হলো না দুই বান্ধবীর
  2. রাতে ৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত হার্ডার, যেসব কর্মসূচিতে অংশ নেবেন
  4. টাকা না পেয়ে ঘরের টিন-বেড়া খুলে নিলেন পাওনাদাররা
  5. কম দামে ওষুধ বেচায় ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ
  6. অবৈধভাবে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা, দুজনের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x