Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৮:৫০, ০৩ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০৮:৫৪, ০৩ ডিসেম্বর ২০১৯
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৮:৫০, ০৩ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০৮:৫৪, ০৩ ডিসেম্বর ২০১৯
আরও খবর
ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ, ভিড় বেড়েছে বরিশাল লঞ্চঘাটে
আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন, পুলিশের দুঃখপ্রকাশ

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৮:৫০, ০৩ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০৮:৫৪, ০৩ ডিসেম্বর ২০১৯
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৮:৫০, ০৩ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০৮:৫৪, ০৩ ডিসেম্বর ২০১৯
নরসিংদীর প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল হাশেম। ছবি : এনটিভি

নরসিংদীর মনোহরদীতে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই এক মুক্তিযোদ্ধার লাশ দাফন করার ঘটনা ঘটেছে। পুলিশ পৌঁছাতে বিলম্ব করায় নিহতের পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার লাশ দাফন করেন।

পুলিশের অবহেলায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাশেমের পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধার প্রতি এই অবেহলার ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা হচ্ছে। তবে বিলম্বে পুলিশ পৌঁছার কারণে দুঃখ প্রকাশ করেছে জেলা পুলিশ। একইসঙ্গে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামের আবুল হাশেম গত রোববার বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের মাধ্যমে এ খবর পেয়ে মনোহরদী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান বিষয়টি মনোহরদী থানা পুলিশকে জানান। গতকাল সোমবার সকাল ১০টায় মরহুমের জানাজার সময় নির্ধারণ করে পরিবার। পরে থানার পরামর্শে জানাজার সময় এক ঘণ্টা পিছিয়ে ১১টা করা হয়। পুলিশ না আসায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই একাত্তরের এই বীর সেনানীকে দাফন করা হয়।

মনোহরদী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান জানান, বারবার থানায় ফোন করার পরও পুলিশের এমন আচরণ একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করার শামিল। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, জানাজা শেষে মুক্তিযোদ্ধার লাশ জাতীয় পতাকা দিয়ে ঢেকে, বিউগলে করুণ সুর বাজিয়ে রাষ্ট্রীয় সালাম ও এক মিনিট নিরবতা পালন করার কথা।

জানাজায় অংশ নিতে প্রায় হাজার খানেক লোক সমাগম হয়। এরই মধ্যে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষে দুজন প্রতিনিধি সেখানে উপস্থিত হন। নির্ধারিত সময় ১১টা পেরিয়ে গেলেও পুলিশ না আসায় পুলিশকে আবারও ফোন করে হলে পুলিশের পক্ষ থেকে বলা হয় তাঁরা কাছাকাছি চলে এসেছেন। ততক্ষণে জানাজায় অংশ নিতে আসা লোকজন রোদে-তাপে বিরক্ত হয়ে যাচ্ছিল। এরপর আরো আধঘণ্টা অপেক্ষা করে বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে আবুল হাসেমকে দাফন করা হয়। এরপর বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সেখানে উপস্থিত হয় মনোহরদী থানা পুলিশের টিম।

চরমান্দালীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল্লাহ বলেন, ‘শুধু পুলিশের অবহেলার কারণেই একজন মুক্তিযোদ্ধা তার প্রাপ্য রাষ্ট্রীয় সম্মানটুকু পেলেন না। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা হয়ে থাকল। আমরা খুবই মর্মাহত ও লজ্জিত। ’

এই বিষয়ে বক্তব্য জানতে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ভূঁইয়াকে ফোন দেওয়ার পরও তিনি তা ধরেননি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান সাংবাদিকদের জানান, পুলিশ যথাসময়ে রওনা হয়েছিল। কিন্তু পথে গাড়ি নষ্ট হয়ে যায়। এ কারণে বিলম্ব হয়েছে। তিনি বলেন ‘মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একজন মুক্তিযোদ্ধার জানাজায় পুলিশের রাষ্ট্রীয় সম্মান দেখাতে না পারার ঘটনাটি মিসকমিউনিকেশনের কারণে ঘটেছে। সবকিছু শুনে আমি মনোহরদী থানার ওসিকে মরহুম মুক্তিযোদ্ধার পরিবারের কাছে পাঠিয়েছি। ওসি তাদের কাছে সশরীরে গিয়ে দুঃখপ্রকাশ করে এসেছেন।’

মনোহরদীর ইউএনও শাফিয়া আক্তার শিমু সাংবাদিকদের বলেন, ‘বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধাকে শেষ বেলায় রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারাটা খুবই দুঃখজনক।’

সর্বাধিক পঠিত
  1. বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
  2. প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
  3. এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
  4. সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x