Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শ. ম সাজু, রাজশাহী
১৭:১০, ১৪ মে ২০২১
আপডেট: ১৭:১৪, ১৪ মে ২০২১
শ. ম সাজু, রাজশাহী
১৭:১০, ১৪ মে ২০২১
আপডেট: ১৭:১৪, ১৪ মে ২০২১
আরও খবর
দেশের যেসব অঞ্চলে আজ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত
টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর স্থান পাওয়া দেশের জন্য গৌরবের : মাহদী আমিন
তিন পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্যমন্ত্রী
তীব্র গরমে স্বস্তির বার্তা, ঢাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

রাজশাহীর ঈদ জামাতে মহামারি থেকে পরিত্রাণের ফরিয়াদ

শ. ম সাজু, রাজশাহী
১৭:১০, ১৪ মে ২০২১
আপডেট: ১৭:১৪, ১৪ মে ২০২১
শ. ম সাজু, রাজশাহী
১৭:১০, ১৪ মে ২০২১
আপডেট: ১৭:১৪, ১৪ মে ২০২১
রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাতে বাংলাদেশসহ গোটা বিশ্বে চলমান করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়েছে। ছবি : এনটিভি

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাতে বাংলাদেশসহ গোটা বিশ্বে চলমান করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়েছে। একইসঙ্গে জীবনের সব পাপ মোচন, এক মাসের সিয়াম সাধনা কবুল ও নাজাতের জন্য প্রার্থনা করা হয়েছে। এ ছাড়া হিংসা-বিদ্বেষ, হানাহানি আর কূপমণ্ডুকতার বিপরীতে মানবিক মূল্যবোধ আর পরমতসহিষ্ণুতার বার্তা ছড়িয়ে দিয়ে এক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান এসেছে বিভাগীয় শহর রাজশাহীর প্রধান ঈদ জামাত থেকে।

আজ শুক্রবার সকাল ৮টায় নগরীর হজরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান।

নিজ নিজ জায়নামাজ নিয়ে মসজিদে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে মুসল্লিরা ফাঁকা ফাঁকা হয়ে সারিবদ্ধ হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত শেষে আজ পরস্পরের সঙ্গে কোলাকুলি বা করমর্দন করেননি কেউ। তবে দূর থেকেই কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই। নামাজকে ঘিরে এ সময় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এখানে ঈদের দ্বিতীয় জামাত হয় সকাল ৮টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করেন মসজিদের সহকারী ইমাম হাফেজ রেজাউল করিম।

এর আগে সকাল পৌনে ৮টায় নগরীর কাদিরগঞ্জ এলাকার বায়তুল আমান আহলে হাদিস জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ ছাড়া নগরীর রানীবাজার জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৮টায়। এখানে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা শাহাদত আলী। তিনি সাধারণত প্রতি বছর রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করে থাকেন। কিন্তু এ বছর সেখানে জামাত অনুষ্ঠিত না হওয়ার কারণে তিনি এই মসজিদে ইমামতি করেন।

নগরীর সাগরপাড়া জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এখানে সকাল সাড়ে ৮টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ৭টায় নগরীর টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসিজদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে আলুপট্টি জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

নগরীর সাহেববাজার বড় মসজিদসহ নগরীর বেশিরভাগ মসজিদে দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

করোনা সংক্রমণ ঠেকাতে এবার সরকারি নির্দেশনা মেনে রাজশাহীতেও মসজিদে ঈদের জামাত আয়োজন করা হয়।

হজরত শাহ মখদুম (রহ.) দরগাহ ট্রাস্টি বোর্ডের সদস্য সরকার শরীফুল ইসলাম শরীফ জানান, প্রতি বছর ইসলামি ফাউন্ডেশন, সিটি করপোরেশন ও হজরত শাহ মখদুম (রহ.) দরগাহ ট্রাস্টি বোর্ড যৌথভাবে ঈদগাহগুলোতে ঈদ জামাতের সময় নির্ধারণ করত। কিন্তু করোনা সংকটের ফলে সরকারি নির্দেশনার কারণে এবার রাজশাহীর কোনো ঈদগাহেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তাই নিজ নিজ এলাকার মসজিদ কমিটিকে তাদের ঈদের নামাজ পড়ার সময় ঠিক করে নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

সরকার শরীফুল ইসলাম শরীফ আরও বলেন, ঈদুল ফিতরের নামাজের জন্য সবাইকে এবার বাড়ি থেকেই ওজু করে আসতে হয়। সঙ্গে আনতে হয় জায়নামাজ। তারা মসজিদ ফটকে হাত ধোয়ার ব্যবস্থা রেখেছিলেন। সরকারি নির্দেশনা মেনেই তারা ঈদের নামাজ আদায় করেন।

এদিকে, ঈদগাহের বদলে বাড়ির কাছে মসজিদে ঈদের নামাজ পড়তে নির্দেশনা দিয়েছিল সরকার। সেইসঙ্গে মসজিদে ঈদ জামাত আয়োজনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বেশ কিছু শর্ত দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। মুসল্লিরা আজ মাস্ক পরে ও শারীরিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়ান। জামাত শেষে কোলাকুলি ও হাত মেলানো পরিহার করেন। এবার সব ঈদ জামাত ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সর্বাধিক পঠিত
  1. বৃহস্পতিবার সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. কারাবন্দি জেলা আ.লীগের উপদেষ্টার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
  3. প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া, ঠিকাদারের ম্যানেজার গ্রেপ্তার
  4. রাজধানীর বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
  5. দুই জেলায় নতুন ডিসি
  6. লঞ্চে ৬ মাসের মেয়ে শিশুকে রেখে পালালেন বাবা!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x