যশোরে আরো ৯ জন করোনায় আক্রান্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনা টেস্টের আজ শনিবারের ফলাফলে ১২ জনের নমুনায় পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে যশোরেরই নয়জন, ঝিনাইদহে দুজন ও নড়াইলে একজন রয়েছেন।
সব মিলিয়ে যশোরে এখন শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫-তে। এর আগে যশোরে আরো ছয়জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। হোম কোয়ারেন্টিনে তাদের সবার চিকিৎসা চলছে।
যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ অর্ণব জানান, যবিপ্রবি ল্যাবে সর্বশেষ যশোরের ৪১টি, ঝিনাইদহের ২০টি, নড়াইলের ২২টি, মাগুরার ১১টি ও চুয়াডাঙ্গার একটি অর্থাৎ মোট ৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। আজকের ফলাফলে মাগুরা ও চুয়াডাঙ্গার ১২টি নমুনার সবগুলোই নেগেটিভ হয়েছে।

সাইফুল ইসলাম সজল, যশোর