Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শ. ম সাজু, রাজশাহী
২০:২৫, ১২ জুন ২০২২
আপডেট: ২০:২৯, ১২ জুন ২০২২
শ. ম সাজু, রাজশাহী
২০:২৫, ১২ জুন ২০২২
আপডেট: ২০:২৯, ১২ জুন ২০২২
আরও খবর
বাজেট অধিবেশন শুরু আজ
নওগাঁয় ৪ লাখ ২২ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
হরিণ শিকারে গিয়ে নিজের সঙ্গীর গুলিতে শিকারি নিহত
অস্তিত্ব সংকটে রাণীশংকৈলের ঐতিহাসিক শালবন

ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হচ্ছে কাল

শ. ম সাজু, রাজশাহী
২০:২৫, ১২ জুন ২০২২
আপডেট: ২০:২৯, ১২ জুন ২০২২
শ. ম সাজু, রাজশাহী
২০:২৫, ১২ জুন ২০২২
আপডেট: ২০:২৯, ১২ জুন ২০২২
ম্যাংগো স্পেশাল ট্রেন। ছবি : সংগৃহীত

আমের ভরা মৌসুমে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে রাত পৌনে ২টায় ট্রেনটি ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছাবে। পথিমধ্যে ট্রেনটি ১৩টি স্টেশনে যাত্রাবিরতি নেবে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম বহন করতে কেজিপ্রতি ভাড়া নেবে এক টাকা ৩০ পয়সা। আর রাজশাহী থেকে ভাড়া নেবে এক টাকা ১৭ পয়সা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য দিয়ে জানান, চলতি বছরে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর আগে রেলওয়ের কর্তৃপক্ষের সঙ্গে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় প্রশাসন, আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। আলোচনায় তারা জুন মাসের প্রথম সপ্তাহে ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। কিছু কাজ বাকি থাকায় প্রথম সপ্তাহে ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। কাল সোমবার থেকে এ ট্রেনটি চলাচল করবে।

জানা যায়, আগামীকাল রহনপুর থেকে ট্রেনটি ছেড়ে পথিমধ্যে নাচোল, নিজামপুর, আমনুরা জংশন, চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ট্রেনটি থামবে।

দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে ২০২০ সালের ৫ জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেন প্রথম চালু হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো ট্রেনে আম পরিবহণ হয় এক লাখ ৬৭ হাজার ৮২ কেজি। এতে রেলের রাজস্ব আয় হয় দুই লাখ ১১ হাজার ৪৫৮ টাকা। আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে কম ভাড়ায় আম পরিবহণ করা হয়।

দ্বিতীয়বারের মতো ২০২১ সালের ২৭ মে ম্যাংগো ট্রেন চালু করা হয়। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন। ট্রেনটি ১৬ জুলাই দুই লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি আম পরিবহণ করে। রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা।

পশ্চিম রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, ‘গত দুই বছর ধরে কম টাকায় আম পরিবহণ করে আসছে ম্যাংগো স্পেশাল ট্রেন। ১৩ জুন থেকে এ ট্রেনটি আগের ভাড়ায় আম পরিবহণ করবে।’

রেলের এই কর্মকর্তা আরও বলেন, ‘গত দুবছর ম্যাংগো স্পেশাল ট্রেনে রহনপুর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম পরিবহণে কেজিপ্রতি ভাড়া ধরা হয়েছিল এক টাকা ৩০ পয়সা। অন্যদিকে, রাজশাহী থেকে ভাড়া ছিল এক টাকা ১৭ পয়সা। এবারো একই ভাড়া থাকছে।’

ম্যাংগো স্পেশাল ট্রেন
সর্বাধিক পঠিত
  1. ১৮ অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা
  2. রামিসা হত্যা মামলায় ডলারের সম্পৃক্ততা নেই, মন্তব্য বাবা হান্নান মোল্লার
  3. ঘুঘু পাখির ছানা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
  4. যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া
  5. ‘ধর্ষিতার বাবা নয়, আমি গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছিলাম’
  6. গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x