Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:৩০, ০২ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২২:৩২, ০২ সেপ্টেম্বর ২০২২
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:৩০, ০২ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২২:৩২, ০২ সেপ্টেম্বর ২০২২
আরও খবর
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু, রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
বিএনপির নেতাকর্মীদের জনগণের আস্থার প্রতিদান দিতে হবে : মির্জা ফখরুল
এক মামলায় দীপু মনির জামিন, ছয় মামলায় রুল
আপনার স্বামীর যে শাস্তি হবে, একই শাস্তি আপনারও হবে : স্বপ্নাকে বিচারক

মানিকগঞ্জে সংঘর্ষের ঘটনায় আড়াই হাজার আসামি

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:৩০, ০২ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২২:৩২, ০২ সেপ্টেম্বর ২০২২
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:৩০, ০২ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২২:৩২, ০২ সেপ্টেম্বর ২০২২
মানিকগঞ্জে গতকাল বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নেতাকর্মী ও পুলিশ মুখোমুখি। ছবি : এনটিভি

মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) লিটন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। আজ শুক্রবার তথ্য জানা গেছে।

মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাকি আসামিরা বিএনপির অজ্ঞাত নেতাকর্মী। 

সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ। তাঁরা হলেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, যুবদলনেতা সেলিম মোহাম্মদ এবং ছাত্রদলনেতা রুবেল মাহমুদ। পরে এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

এ মামলার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। তিনি বলেন, ‘জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে বাধা দেয়। বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের মারধর করা হয়। গতকাল দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরাও বিএনপির নেতাকর্মীদের মারধর করে। অথচ উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’

পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা গেছে, জেলা শহরের খালপাড় এলাকায় শহীদ তজু সড়কে যান চলাচল বন্ধ রেখে সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। যান চলাচল স্বাভাবিক রেখে রাস্তা বন্ধ না করতে অনুরোধ করলেও তাঁরা কোনো তোয়াক্কা না করে রাস্তার ওপর অবস্থান নেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় তাদের। পরে পুলিশের পক্ষ থেকে বাঁশি বাজিয়ে তাঁদের ওপর লাঠিচার্জ করা হয়। এরপর বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার ও কনস্টেবল শাহীনসহ সাতজন পুলিশ সদস্য এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আর এস মঞ্জুর রহমান ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সাজেদুর রহমান আহত হন। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘গ্রেপ্তার তিন আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

মামলা বিএনপি

সংশ্লিষ্ট সংবাদ: মামলা

২৪ মে ২০২৬
মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় জুনে ঘোষণা হবে, আশা চিফ প্রসিকিউটরের
২৩ মে ২০২৬
গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ চারজনকে আসামি করে মামলা
২২ মে ২০২৬
চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় মামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
  2. মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন
  3. পার্বত্য মন্ত্রীর পদ ছেড়ে জনগণের উদ্দেশে যা বললেন দীপেন দেওয়ান
  4. আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
  5. বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
  6. কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x