মানিকগঞ্জে বাস খাদে, আহত সাত
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহণের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। ছবি : এনটিভি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহণের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত যাত্রী আহত হয়েছে। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সেলফি পরিবহণের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পুখুরিয়া এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। সাতজন যাত্রী আহতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বাসুদেব সিনহা।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ