Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাহিদুল ইসলাম, হিলি
২০:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ২০:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০
জাহিদুল ইসলাম, হিলি
২০:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ২০:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০
আরও খবর
‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড
আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৯৭ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

ভারত থেকে পেঁয়াজ আসার খবরে কেজিতে কমল ৩০ টাকা

জাহিদুল ইসলাম, হিলি
২০:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ২০:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০
জাহিদুল ইসলাম, হিলি
২০:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ২০:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশে রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে সব ধরনের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ফলে একদিনের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় এ পণ্যটি দিনাজপুরের হিলিতে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার এই পেঁয়াজ ৮০ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে।

হিলি বাজারের আড়তদার দেলোয়ার হোসেন, মঈনুলসহ অনেকে জানান, ভারত গত পাঁচ মাস ধরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করেনি। এর ফলে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠে। দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গত মাস থেকে প্রকারভেদে ৭০ থেকে ১২০ টাকায় পেঁয়াজ বেচাকেনা হচ্ছে।

গত বুধবার অবশেষে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ায় বাজারে পেঁয়াজের দাম পড়তে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার দেশীয় বিভিন্ন জাতের পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও গতকাল শুক্রবার সকাল থেকে কেজিতে ১০ টাকা কমেছে। তবে বেশি কমেছে বার্মার আমদানি করা পেঁয়াজের দাম। প্রকারভেদে এই পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর চোরাইপথে আসা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা নজির উদ্দিন, মোমেরা বিবি জানান, তিনদিন আগে দেশি পেঁয়াজ ৮০ টাকায় কিনতে হয়েছে। আজ শুক্রবার সকালে কিনতে এসে দেখি একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বাজার ঘুরে জানলাম এখন নাকি ভারত থেকে পেঁয়াজ আসবে, তাই দাম কম? আরেক ক্রেতা ছানোয়ার হোসেন বলেন, ‘কিছুটা হলেও পেঁয়াজ কিনতে আসলে এখন স্বস্তি পাওয়া যাবে।’

এদিকে গত বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাপতিত্বে আন্তমন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয় বিভিন্ন রাজ্যে পেঁয়াজের আশানুরূপ ফলন হয়েছে। বিগত বছরগুলোর চেয়ে এবার কৃষকরা পেঁয়াজের ভালো ফলন পেয়ে খুশি। কিন্তু ন্যায্য দাম না পেয়ে ইতোমধ্যে কৃষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তাই কৃষকদের স্বার্থে এবং পেঁয়াজের দরপতন ঠেকাতে আগাম প্রস্তুতি হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশে রপ্তানি প্রক্রিয়া শুরু করতে অতিদ্রুত পদক্ষেপ নিতে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন জানান, ভারতের পেঁয়াজ রপ্তানিকারকদের কাছ থেকে এ ব্যাপারে কোনো চিঠি পাইনি। তবে আশা করা হচ্ছে খুব দ্রুত সময়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে।

উল্লেখ্য, অভ্যন্তরীণ সংকট দেখিয়ে গেল বছরের গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর থেকে বাড়তে থাকে ভারতীয়সহ দেশীয় পেঁয়াজের দাম।

সর্বাধিক পঠিত
  1. দুদকের মহাপরিচালক হলেন আলী হোসাইন
  2. জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে : নাহিদ ইসলাম
  3. হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা
  4. জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকরের উপায় খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
  5. ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন, কাল উদ্বোধন
  6. পাট গুদামসহ ২১ দোকান পুড়ে ছাই,  আহত ৩ ফায়ার সার্ভিস কর্মী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x