Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
নাসির আহমেদ, গাজীপুর
২১:০৫, ২৩ নভেম্বর ২০২১
আপডেট: ২১:০৫, ২৩ নভেম্বর ২০২১
নাসির আহমেদ, গাজীপুর
২১:০৫, ২৩ নভেম্বর ২০২১
আপডেট: ২১:০৫, ২৩ নভেম্বর ২০২১
আরও খবর
খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশালে গ্রেপ্তার
রাজধানীর গুলশানে স্পা সেন্টারে অভিযান চলিয়ে গ্রেপ্তার ২৮
আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান
রাজধানীতে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬
পুলিশ সুপার প্রত্যাহারের ভুয়া আদেশ তৈরি, গ্রেপ্তার ২

ব্যবসায়ী খুনের ছয় বছরে মিলল রহস্য, গ্রেপ্তার ৩

নাসির আহমেদ, গাজীপুর
২১:০৫, ২৩ নভেম্বর ২০২১
আপডেট: ২১:০৫, ২৩ নভেম্বর ২০২১
নাসির আহমেদ, গাজীপুর
২১:০৫, ২৩ নভেম্বর ২০২১
আপডেট: ২১:০৫, ২৩ নভেম্বর ২০২১
নিহত ঝুট ব্যবসায়ী আরিফুল ইসলাম। ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুরে বাড়িওয়ালার স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে গলা ও অণ্ডকোষ কেটে ঝুট ব্যবসায়ী আরিফুল ইসলামকে (৩৫) হত্যার ঘটনার প্রায় ছয় বছর পর রহস্য উম্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুরের কাশিমপুর থানাধীন সুরাবাড়ি এলাকার সাইদুর রহমান শাহীন সরকার (৫৮), একই এলাকার মোমিরুল দেওয়ান (৪৮) ও শরীফ দেওয়ান (৩৩)। তারা সবাই ঝুট ব্যবসায়ী।

মাকছুদের রহমান জানান, গাজীপুরের জয়দেবপুর থানার (বর্তমানে কাশিমপুর) সুরাবাড়ি এলাকার উসমান মোক্তারের বাড়িতে ভাড়া থাকতেন পাবনার চাটমোহর থানাধীন কুয়াবাসী এলাকার আরিফুল ইসলাম। তিনি এখানে থেকে কালিয়াকৈরের উত্তর গজারিয়া এলাকার স্ক্যানডেক্স টেক্সটাইল ফ্যাক্টরিতে চাকরি করতেন। প্রায় চার বছর ওই বাড়িতে থাকার পর তিনি ভাওয়াল মির্জাপুর এলাকায় বাসা ভাড়া নেন। মির্জাপুরে ভাড়া বাসায় থাকলেও তিনি প্রায়ই উসমান মোক্তারের বাসায় আসা যাওয়া করতেন। চাকরির পাশাপাশি তিনি ঝুটের ব্যবসা করতেন। তিনি সুরাবাড়ি এলাকায় কিছু জমি কিনলেও বিরোধের কারণে ওই জমির দখল পাননি। তাঁর স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে পাবনা থাকতেন।

পুলিশ সুপার জানান, সুরাবাড়ির উসমান মোক্তারের বাড়িতে ভাড়া থাকার সময় বাড়িওয়ালার স্ত্রীর সঙ্গে আরিফুলের ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর উসমান মোক্তার ঘটনায় জড়িত আসামিদের কাছে তার স্ত্রী ও ভিকটিম আরিফুলের সম্পর্কের বিষয়ে বিচার দেয়। পাশাপাশি ক্রয়কৃত জমির দখল নিয়ে ঝামেলার কথা জানায়। এর প্রেক্ষিতে উসমান মোক্তার ও তার সহযোগীরা আরিফুলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা ঝুট বিক্রির কথা বলে ৫০ হাজার টাকাসহ আরিফুলকে ওইদিন রাত ৯টার দিকে সুরাবাড়ী এলাকার জারা ফ্যাক্টরির পার্শ্ববর্তী কালিদত্তের বাঁশ বাগানে ডেকে নেয়। সেখানে উসমান ও তার সহযোগীরা আরিফুলকে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে খুন করে। পরে নিহতের অণ্ডকোষ ও পুরুষাঙ্গ কেটে ফেলে। এর একদিন পর (২৬ ডিসেম্বর) ঘটনাস্থল থেকে অজ্ঞাত হিসেবে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের ভাই মর্গে এসে আরিফুলের লাশ শনাক্ত করে।

পুলিশ সুপার আরও জানান, আরিফুল খুনের ঘটনায় অজ্ঞাতদের আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন নিহতের ছোট ভাই। গাজীপুর জেলা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দীর্ঘ তিন বছর এক মাস ১৪ দিন তদন্ত শেষে রহস্য উদঘাটন করতে না পারায় আদালতে মামলাটির চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পুনরায় তদন্তের জন্য গাজীপুর জেলা পিবিআইকে নির্দেশ দেন। চাঞ্চল্যকর ও ক্লুলেস এ খুনের মামলার তদন্তের দায়িত্ব পেয়ে পিবিআইর তদন্ত কর্মকর্তা তথ্য প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় জড়িত ওই তিনজনকে সোমবার ও মঙ্গলবার ভোররাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইদুর রহমান শাহীন সরকার ও শরীফ দেওয়ান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর গ্রেপ্তারকৃত মোমিরুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফুল খুনের ঘটনায় আটজন জড়িত থাকার কথা জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। এর প্রেক্ষিতে ক্লুলেস ও চাঞ্চল্যকর এ হত্যার প্রায় ছয় বছর পর রহস্য উন্মোচন হলো।

খুন গ্রেপ্তার গাজীপুর

সংশ্লিষ্ট সংবাদ: খুন

১৭ এপ্রিল ২০২৬
খুলনার ফুলতলায় ছুরিকাঘাতে যুবক খুন
২৪ মার্চ ২০২৬
পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ভৈরবে কিশোর খুন
২৬ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলছাত্রী খুন : রক্তমাখা চাকুসহ আসামি গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীর গুলশানে স্পা সেন্টারে অভিযান চলিয়ে গ্রেপ্তার ২৮
  2. মায়ের জানাজায় ছেলের মৃত্যু
  3. দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
  4. আবারও দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেল বাস
  5. বাড়ির ছাদে বসে ছিলেন দুই ভাই, বজ্রাঘাতে একজনের মৃত্যু
  6. বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x