Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:৪০, ১৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:৪০, ১৬ ডিসেম্বর ২০২০
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:৪০, ১৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:৪০, ১৬ ডিসেম্বর ২০২০
আরও খবর
২০ গাছ কর্তন : বিএনপি থেকে পদ হারানো জাহিদুল গ্রেপ্তার
যুবদল কর্মীকে গুলি করে হত্যা
কাগজপত্র দেখতে চাওয়ায় টিএসআইকে মারধর
শপিং ব্যাগে নবজাতকের মরদেহ
জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতনের অভিযোগ

বিজয় দিবসের ভোরে বাংলাদেশির প্রাণ গেল বিএসএফের গুলিতে

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:৪০, ১৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:৪০, ১৬ ডিসেম্বর ২০২০
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:৪০, ১৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:৪০, ১৬ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বিজয় দিবসের দিন আজ বুধবার ভোরে শ্রীরামপুর সীমান্তের ৮৫২ নম্বর মেইন ও ৫ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম (২৪) শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, বাংলাদেশি গরু পারাপারকারীদের সাত-আটজনের একটি দল ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় দেশটিতে অনুপ্রবেশ করে গরু আনতে যায়। এ সময় রাণীনগর ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহলদলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে রাখাল জাহিদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

জাহিদুলের মরদেহ ভারতীয় সীমান্ত অংশে দুপুর পর্যন্ত পড়ে ছিল। পরে দেড়টার দিকে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায়।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসের নগর কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল বলেন, ‘ঘটনাস্থলের পার্শ্ববর্তী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠক শেষে বিস্তারিত বলা যাবে।’

গত সেপ্টেম্বরে বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার ক্ষেত্রে নিজেদের নীতির কথা পুনরায় উল্লেখ করেছিল।

সীমান্তে মৃত্যুর বিষয়ে বিজিবির উদ্বেগ প্রকাশের পরিপ্রেক্ষিতে এ আশ্বাস দেয় বিএসএফ। তারা জানিয়েছিল যে নিরস্ত্র ও নিরপরাধ এবং মানবপাচারের শিকার সবাইকে বিজিবির সদস্যদের হাতে সোপর্দ করা হবে।

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে ১৬-১৯ সেপ্টেম্বরের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছিল ঢাকার ভারতীয় হাইকমিশন।

সর্বাধিক পঠিত
  1. মানুষ নির্বিঘ্নে ভোট দিলেও অনেক প্রশ্ন আছে : বদিউল আলম
  2. সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  3. জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতনের অভিযোগ
  4. ট্রেনে ঈদযাত্রা : কোন দিন মিলবে কোন তারিখের টিকিট?
  5. ভুট্টা ক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  6. নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x