Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
১৭:৩৫, ১০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:৩২, ১০ ডিসেম্বর ২০২০
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
১৭:৩৫, ১০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:৩২, ১০ ডিসেম্বর ২০২০
আরও খবর
প্রথমবার রাজধানী থেকে প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পড়াবেন সিইসি
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি
জনরায় অমান্য করা হলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে : গোলাম পরওয়ার

বিএনপির উসকানিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : ওবায়দুল কাদের

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
১৭:৩৫, ১০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:৩২, ১০ ডিসেম্বর ২০২০
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
১৭:৩৫, ১০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:৩২, ১০ ডিসেম্বর ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ দেশের মুক্তিযুদ্ধবিরোধী পৃষ্ঠপোষক বিএনপি, তাদের উসকানিতে আজ একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে অবমাননার মতো ধৃষ্টতা দেখিয়েছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট স্টেডিয়ামে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

এই সরকার বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করেছে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বলতে চাই, যুদ্ধবিধ্বস্ত সম্ভাবনাময় এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়তে চেয়েছিলেন জাতির পিতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আপনারাই বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করেছিলেন। ৩ নভেম্বর নিরাপদ জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেন আপনারা। ২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আর এক বধ্যভূমি করতে চেয়েছিলেন শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে। আইভি রহমানসহ শত শত নেতাকর্মীর রক্তের স্রোতে ভেসে গিয়েছিল। পেট্রলবোমা মেরে শত শত মানুষকে জীবন্ত হত্যার মধ্য কারা দেশকে বধ্যভূমিতে পরিণত করেছিল জনগণ তা জানতে চায়।’

সম্মেলনের প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বাধীনতার পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা তখন ষড়যন্ত্র করেছিল, আজ তারাই দেশকে অস্থিতিশীল করতে বঙ্গবন্ধুর  সুযোগ্য কন্যা শেখ হাসিনার বিরুদ্ধেও নতুন করে ষড়যন্ত্র করছে।’

তাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান দুপুর পৌনে ১২টার দিকে এ সম্মেলন উদ্বোধন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন নাম ঘোষণা দেন দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। 

০১ ডিসেম্বর ২০২১
রামপুরায় ছাত্রমৃত্যুর ঘটনা দুর্ঘটনা নাকি পরিকল্পিত, প্রশ্ন ওবায়দুল কাদেরের
২৭ নভেম্বর ২০২১
শৃঙ্খলমুক্ত হয়ে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের
১৪ অক্টোবর ২০২১
জাতীয় নির্বাচনকে সামনে রেখে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী মন্দিরে হামলা করেছে
০৮ এপ্রিল ২০২১
‘হেফাজতে ভর করে বিএনপির আইসোলেশন শুরু হয়েছে’
২৪ মার্চ ২০২১
‘নগরবাসীর দুর্ভোগ লাঘবে পাতালরেল নির্মাণের পরিকল্পনা’
১৫ মার্চ ২০২১
‘লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির স্বার্থ হাসিলের হাতিয়ার’
০৫ মার্চ ২০২১
রাজশাহীর বিএনপি নেতার বক্তব্যে দেশবাসী ক্ষুব্ধ : ওবায়দুল কাদের
২০ ফেব্রুয়ারি ২০২১
‘সরকার পতনের ভাবনা বিএনপির আকাশকুসুম কল্পনা’
১৩ ফেব্রুয়ারি ২০২১
গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই কৃত্রিম বাধা তৈরি করছে : ওবায়দুল কাদের
১১ ফেব্রুয়ারি ২০২১
‘ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ড্রাইভিং লাইসেন্স প্রদান শুরু’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
  2. সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
  3. বায়তুল মোকাররমে ১১ দলের সমাবেশ-বিক্ষোভ মিছিল
  4. রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত
  5. অসহায় সেই জালালের পাশে কেশবপুরের ইউএনও
  6. নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x