বাংলাদেশকে ওআইসির যুব রাজধানী ঘোষণা
বাংলাদেশকে ২০২০ সালের জন্য যুব রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। ওআইসির যুব রাজধানী বাছাই কমিটি হিসেবে কাজ করা ইসলামিক সহযোগিতা যুব ফোরামের (আইসিওয়াইএফ) নির্বাহী বোর্ড গত ২৫ ডিসেম্বর তুরস্কের ইস্তাম্বুলে এ ঘোষণা দেয়।
ওআইসির সঙ্গে সম্পর্কযুক্ত আন্তর্জাতিক সংস্থা আইসিওয়াইএফের সচিবালয় বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এ ঘোষণার কথা জানিয়েছে।
ওআইসি অঞ্চলের যুবকদের মোকাবিলা করা সামাজিক, অর্থনৈতিক, নৈতিক ও সাংস্কৃতিক সমস্যা সমাধান এবং তাঁদের মধ্যে ধারণা ও অভিজ্ঞতার আদান-প্রদান ও পারস্পরিক বোঝাপাড়ার প্রসারের জন্য ২০০৪ সালের ১ থেকে ৩ ডিসেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে আইসিওয়াইএফ প্রতিষ্ঠিত হয়েছিল।

ইউএনবি