Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
মোস্তাফিজ আমিন, ভৈরব
২২:৫৫, ০৪ জুলাই ২০২১
আপডেট: ২৩:০২, ০৪ জুলাই ২০২১
মোস্তাফিজ আমিন, ভৈরব
২২:৫৫, ০৪ জুলাই ২০২১
আপডেট: ২৩:০২, ০৪ জুলাই ২০২১
আরও খবর
পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

বর্ষার আগমনে ভৈরবে নৌকা তৈরির ধুম

মোস্তাফিজ আমিন, ভৈরব
২২:৫৫, ০৪ জুলাই ২০২১
আপডেট: ২৩:০২, ০৪ জুলাই ২০২১
মোস্তাফিজ আমিন, ভৈরব
২২:৫৫, ০৪ জুলাই ২০২১
আপডেট: ২৩:০২, ০৪ জুলাই ২০২১
বর্ষার আগমনে কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে নৌকা তৈরির ধুম। ছবি : এনটিভি

বর্ষার আগমনে কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন এলাকায় নৌকা তৈরির ধুম পড়েছে। কারিগর, ব্যবসায়ী আর ক্রেতাদের ভীড়ে মুখরিত হয়ে উঠেছে নৌকা তৈরির এলাকাগুলো। অপেক্ষাকৃত কম দামে ভালোমানের এসব নৌকা স্থানীয় ক্রেতাদের পাশাপাশি কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদী, রায়পুরা, বেলাবো, আশুগঞ্জ, সরাইল উপজেলায় বিক্রি করা হচ্ছে।

জানা যায়, ভৈরব শহরের কিছু অংশ বাদে সমগ্র এলাকাটিই গ্রামাঞ্চল। হাওর ও ভাটি এলাকার প্রবেশমুখ হিসেবে পরিচিত ভৈরব। মেঘনা-ব্রহ্মপুত্র বিধৌত ভৈরবের বাসিন্দাদের বর্ষাকালে নৌকা ছাড়া আর কোনো বাহন থাকে না। তখন তাদের অতিপ্রয়োজনীয় বাহন বিভিন্ন কোসা ও ডিঙি নৌকা। পানি বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার পথঘাট যখন তলিয়ে যায়, তখন নৌকা ছাড়া তাদের যাতায়াতের আর কোনো বিকল্প ব্যবস্থা থাকে না। এমনকি এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হলেও নৌকা ছাড়া সম্ভব হয়ে ওঠে না।

বর্ষা মৌসুমে গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ নদীনালা থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। মাছ ধরতে এসব নৌকার প্রয়োজন হয়। ফলে এ সময় নৌকার চাহিদা বেড়ে যায় বহুগুণ। অতিপ্রয়োজনীয় সেই বাহনটির চাহিদা মেটানোর কাজে নিয়োজিতদের এখন যেন ফুসরত নেই। রাতদিন চলছে নৌকা তৈরির কাজ। ব্যবসাটি মৌসুমি হলেও, লাভজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নৌকা তৈরির মহাজন লিয়াকত আলী, মাসুম মিয়া ও আক্তার হোসেন জানান, তারা তাদের দোকানে কারিগর রেখে প্রতি মৌসুমে গড়ে দেড় হাজার নৌকা তৈরি করেন। ভালো দামে বিক্রিও হয় এসব নৌকা। যে বছর বৃষ্টিপাত বেশি এবং এলাকায় পানি বেশি উঠে, সে বছর নৌকার চাহিদা থাকে বেশি।

এখানকার প্রতিটি নৌকা আকার ও কাঠের প্রকারভেদে তিন হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। এ নৌকাগুলো অন্যসব এলাকায় তৈরি নৌকার থেকে দামে সস্তা এবং মজবুত হওয়ায় আশপাশের একাধিক জেলা-উপজেলার ক্রেতারা আসেন এখানে। অনেকে পাইকারি নৌকা কেনেন এখান থেকে।

নৌকা তৈরির কাজের সঙ্গে জড়িত আছেন শিমূলকান্দি বাজারের কুদ্দুছ মিয়া। তিনি জানান, তারা একেকজন কারিগর আকারভেদে প্রতিদিন এক থেকে দেড়টা নৌকা তৈরি করতে পারেন। প্রতিটি নৌকা তৈরিতে মজুরি পান ৬০০ থেকে ৮০০ টাকা। প্রতি মৌসুমে কেউ কেউ ৫০ থেকে ৬০টিরও বেশি নৌকা তৈরি করতে পারেন। কাজের চাহিদা থাকায় প্রাপ্য মজুরিতে বেশ চলে তাদের সংসার। একই অভিমত অন্যান্যদেরও।

নৌকার ক্রেতা পাঁচঘর হাঁটি গ্রামের মো. নাছির উদ্দিন, লুন্দিয়া গ্রামের একবর মিয়া ও শ্যামপুরের নিতাই চন্দ্র জানান, বর্ষায় তাদের গ্রামগুলো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেন একেকটা দ্বীপে পরিণত হয়। তখন এক গ্রাম থেকে অন্য গ্রাম এমনকি এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হলেও নৌকার দরকার হয়। এ ছাড়া মাছধরা, হাট-বাজারে যাতায়াত বা গবাদিপশুর জন্য ঘাস কাটতে নৌকার বিকল্প নেই।

ক্রেতারা জানালেন, শহুরে ধনীরা যেমন ব্যক্তিগত প্রাইভেটকার ব্যবহার করেন, তেমনি বর্ষায় গ্রামের প্রতিটি বাড়িতে নিজস্ব বাহণ হিসেবে এসব নৌকাগুলো প্রাইভেটকারের মতোই ব্যবহার হয়। গুণগতমান ভালো এবং দামেও সাশ্রয়ী হওয়ায় ভৈরবের নৌকার কদর ছড়িয়ে পড়ছে দিনকে দিন।

কিশোরগঞ্জ আবহাওয়া নৌকা প্রকৃতি

সংশ্লিষ্ট সংবাদ: কিশোরগঞ্জ

২৮ মে ২০২৬
রান্না করা কুরবানির মাংসে ‘আল্লাহ’ সদৃশ লেখা!
২৫ মে ২০২৬
পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
১৩ মে ২০২৬
ভৈরবে ২৮ হাজার কোরবানির পশু প্রস্তুত, বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
  2. সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  3. কুঁড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে শিশু নিহত
  4. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  5. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
  6. নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x