ফরিদপুর ও মেহেরপুরের এসপি বদলির আদেশ বাতিল
ফরিদপুর ও মেহেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
গত ১৪ মে এই দুই জেলার এসপি রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ওই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে মেহেরপুরের পুলিশ সুপার এবং মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৪ মে জারি করা তাদের বদলির আদেশ বাতিল করা হলো।

নিজস্ব প্রতিবেদক