Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সঞ্জিব দাস, ফরিদপুর
২১:০৫, ০৫ জুন ২০২১
আপডেট: ২১:০৯, ০৫ জুন ২০২১
সঞ্জিব দাস, ফরিদপুর
২১:০৫, ০৫ জুন ২০২১
আপডেট: ২১:০৯, ০৫ জুন ২০২১
আরও খবর
প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রবাসীর স্ত্রী লামিয়া হত্যা মামলায় শ্বশুর ও ২ ননদ গ্রেপ্তার
মানব পচার ও অর্থ আত্মসাৎ : ৫৬ পাসপোর্টসহ গ্রেপ্তার ৭
রাজধানীর আব্দুল্লাহপুরে ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
জিঞ্জিরাম নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরে হাতকড়াসহ পালানোর ঘটনায় গ্রেপ্তার ১১

সঞ্জিব দাস, ফরিদপুর
২১:০৫, ০৫ জুন ২০২১
আপডেট: ২১:০৯, ০৫ জুন ২০২১
সঞ্জিব দাস, ফরিদপুর
২১:০৫, ০৫ জুন ২০২১
আপডেট: ২১:০৯, ০৫ জুন ২০২১
ফরিদপুরে গ্রেপ্তার যুবক বরকত। ছবি : এনটিভি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় হাতকড়াসহ এক যুবকের পালানোর ঘটনায় পুলিশ আজ শনিবার দুপুর পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা জালালউদ্দিনও রয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট গ্রামে মো. বরকত হোসেন (২৩) নামের ওই যুবক হাতকড়া অবস্থায় পুলিশকে মেরে পালিয়ে যান।

বরকত হোসেন ওই গ্রামের বাসিন্দা ও বেড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুদ্দিন ওরফে মঞ্জু মাস্টারের ছেলে। তার পরিবারের দাবি, বরকত মানসিক রোগী।

স্থানীয়রা জানায়, ছোটবেলা থেকেই বরকত একটু পাগলাটে ধরনের।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন জানান, সেখানে একটি গ্রাম্য সালিশ চলছিল। এক পর্যায় উত্তেজনা সৃষ্টি হলে আলফাডাঙ্গা থানার পুলিশ মঞ্জুর হোসেন প্রথমে বরকতের হাতে হাতকড়া পরান। এ সময় বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির সময় বরকত অন্য হাত দিয়ে পুলিশ সদস্য মঞ্জুর হোসেনকে ঘুষি মারেন। এরপর আরেক পুলিশ সদস্য জামালউদ্দিনকেও ঘুষি মেরে পালিয়ে যান।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘বেড়িরহাট গ্রামে একটি সালিশে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। এ খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরকত হোসেন নামের ওই যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করে। তাঁকে হাতকড়াও পরানো হয়। তখন বরকতের লোকজন পুলিশের কাছ থেকে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নেয়।’

ওসি আরও জানান, এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আজ দুপুর পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে। বরকতের বাবা মঞ্জুর হোসেন মাস্টারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ: অপরাধ

০৮ জুন ২০২৬
রাজবাড়ীতে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম, আটক ১
২৮ জানুয়ারি ২০২৬
অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে নারী আটক
২৭ জানুয়ারি ২০২৬
‘আমাকে ইট মেরেছে, প্রশাসন একদিকে হেলে পরেছে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওয়ারড্রোবের ভেতর শিশুর লাশ, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত
  2. দেশের ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত
  3. হাতকড়া খুলে গারদখানা থেকে পালালেন ৩২ মামলার আসামি
  4. হাসপাতালে সেবায় গাফিলতি হলে দায়িত্বে থাকার প্রয়োজন নেই : সংস্কৃতি প্রতিমন্ত্রী
  5. গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ জনকে জরিমানা
  6. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x