Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সঞ্জিব দাস, ফরিদপুর
১১:৪৫, ২২ অক্টোবর ২০২০
আপডেট: ১১:৪৮, ২২ অক্টোবর ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
১১:৪৫, ২২ অক্টোবর ২০২০
আপডেট: ১১:৪৮, ২২ অক্টোবর ২০২০
আরও খবর
ট্রাফিক আইন না মানায় চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা
ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
বাড়ি ফেরার পথে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ভাবি-ভাতিজাকে খুন করে পালাল দেবর
মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুরে প্রতিমা ভাঙচুর, ঘটনাস্থল পরিদর্শন জেলা পূজা কমিটির

সঞ্জিব দাস, ফরিদপুর
১১:৪৫, ২২ অক্টোবর ২০২০
আপডেট: ১১:৪৮, ২২ অক্টোবর ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
১১:৪৫, ২২ অক্টোবর ২০২০
আপডেট: ১১:৪৮, ২২ অক্টোবর ২০২০
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মণ্ডপে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। ছবি : এনটিভি

দুর্গাপূজা শুরুর আগেই ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি মণ্ডপে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার সাতৈর ইউনিয়নের কুণ্ডু রামদিয়া গ্রামের কর্মকারপাড়ায় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নয়ন শেখ (২০) ও রাজু মৃধা (২৬) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নয়ন শেখ ও রাজু মৃধা কুণ্ডু রামদিয়া গ্রামের বাসিন্দা।

এদিকে, গতকাল সন্ধ্যায় ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ সাহা তনু, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অজয় রায়, যুগ্ম সম্পাদক শংকর সাহা, অর্থ সম্পাদক শিবপদ দাস, সুরজিৎ কুণ্ডু, গোপাল দত্ত, মহানগর পূজা কমিটির সভাপতি রাম দত্ত, সহসভাপতি বিধান সাহা, অনুপ কুমার সাহা, অমর সাহা প্রমুখ।

এরই মধ্যে উপজেলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কর্মকার গতকাল বুধবার দুপুরে বাদী হয়ে নয়ন শেখ নামের ওই যুবককে প্রধান আসামি করে অজ্ঞাত আরো চার থেকে পাঁচজনের নামে মামলা করেছেন।

মৃণাল কর্মকার বলেছেন, ‘গত মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন তরুণকে এ এলাকায় ঘুরতে দেখি। কিছুক্ষণ পরেই মন্দিরের মা দুর্গার মাথা ও সরস্বতী প্রতিমার হাত ভেঙে ফেলা হয়।’ এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, খবর পেয়ে ওই রাতেই পুলিশ রামদিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে কুণ্ডু রামদিয়া গ্রামের নয়ন শেখ ও রাজু মৃধা নামের দুজনকে আটক করে।

সর্বাধিক পঠিত
  1. বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
  2. প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
  3. এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
  4. সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x