ফরিদপুরে পল্লীকবির মৃত্যুবার্ষিকী পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পল্লীকবি জসীম উদদীনের ৪৬তম মৃত্যুবার্ষিকী। ফরিদপুরে দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার কবির সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। অর্পণ করা হয় পুষ্পার্ঘ্য।
আজ সকাল ৮টায় শহরের অম্বিকাপুরে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। পরে ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন কবির সমাধিতে ফুল দেন।
এর পর পরই অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, কবিপুত্র ড. জামাল আনোয়ার, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান অবু সাঈদ চৌধুরী বারী, আসমা আক্তার মুক্তা প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর