ফরিদপুরের নগরকান্দায় নছিমন উল্টে চালক নিহত
প্রতীকী ছবি
ফরিদপুরের নগরকান্দায় নছিমন উল্টে রাস্তার খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার কাইচাইল ইউনিয়নের বড়নাউডুবি গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নছিমনচালক বড়নাউডুবি গ্রামের তোফাজ্জেল হোসেন খান বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তোফাজ্জেল হোসেন আজ সোমবার দুপুরে আঞ্চলিক সড়ক দিয়ে নছিমন চালিয়ে যাওয়ার সময় নছিমন উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় চালক নছিমনের নিচে চাপা পড়েন। এলাকাবাসী উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান নছিমনচালক।
নগরকান্দা থানার পরিদর্শক মিরাজ হোসেন জানান, তোফাজ্জেল হোসেন নামের এক যুবক নিজের নছিমন নিয়ে আকস্মিকভাবে দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সঞ্জিব দাস, ফরিদপুর