Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১০:৩০, ২১ মে ২০২২
আপডেট: ১০:৩২, ২১ মে ২০২২
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১০:৩০, ২১ মে ২০২২
আপডেট: ১০:৩২, ২১ মে ২০২২
আরও খবর
মে মাসে সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত : যাত্রী কল্যাণ সমিতি
প্রাইভেটকার-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুদানে ড্রোন হামলায় নিহত ২৩, আহত ১৯
পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

পিকআপ দুর্ঘটনায় এসআই নিহত, আহত ৫ পুলিশ ও ৩ আসামি

এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১০:৩০, ২১ মে ২০২২
আপডেট: ১০:৩২, ২১ মে ২০২২
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১০:৩০, ২১ মে ২০২২
আপডেট: ১০:৩২, ২১ মে ২০২২
দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি : এনটিভি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আসামি ধরে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমিরন চন্দ্র দাস নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি। আজ শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত এসআই সমিরন চন্দ্র দাস হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামের বাসিন্দা। আহত পুলিশ সদস্যেরা হলেন—রাজনগর থানার এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত আসামিরা হলেন—কান্ত সাঁওতাল, লক্ষন সাঁওতাল ও কুর্মি মইনা।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার ভোরে রাজনগরের উত্তরবাগ চা বাগান এলাকা থেকে তিন আসামিকে ধরে পিকআপভ্যানে করে ফিরছিলেন পুলিশ সদস্যেরা। এ সময় ময়নার দোকান এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় পিকআপটি। এ ঘটনায় পুলিশের চার এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি গুরুতর আহত হন। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল নিয়ে গেলে চিকিৎসক এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত পুলিশের তিন এসআই, এক কনস্টেবল ও এক আসামিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ছাড়া আহত এক কনস্টেবল ও দুই আসামিকে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান।

সড়ক দুর্ঘটনা নিহত মৌলভীবাজার

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

১২ জুন ২০২৬
প্রাইভেটকার-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫
১১ জুন ২০২৬
ট্রলির ধাক্কায় বগুড়ায় বৃদ্ধা নিহত
১১ জুন ২০২৬
দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
  2. মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  3. চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর : দুই পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ১
  4. ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
  5. এবার বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি : তারেক রহমান
  6. মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x