Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:১৫, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:১৬, ২০ সেপ্টেম্বর ২০২১
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:১৫, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:১৬, ২০ সেপ্টেম্বর ২০২১
আরও খবর
রেল কোয়ার্টার এলাকায় অভিযানে বিপুল চোলাই মদ উদ্ধার
রাজধানী থেকে একাধিক মামলার আসামি ওয়াসি আলম গ্রেপ্তার
তেজগাঁওয়ে ছুরিকাঘাতে নিহত ১
পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে ৩০০ কোট, ১০০ কামিজ, রোলেক্স ঘড়িসহ যেসব জিনিস উদ্ধার

পাবনায় জমির বিরোধে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:১৫, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:১৬, ২০ সেপ্টেম্বর ২০২১
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:১৫, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:১৬, ২০ সেপ্টেম্বর ২০২১
পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত

পাবনা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোজাহার সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে মোস্তফা হোসেন নামের আরেক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলার চরশিবরামপুর গ্রামে গতকাল রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোজাহার চরশিবরামপুর গ্রামের কৃষক ছিলেন।

স্থানীয়রা বলছেন, জমিজমা নিয়ে বেশ কিছু দিন ধরে মোজাহার ও মোস্তফার মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যে গতকাল রাত ৯টার দিকে বাড়ির পাশের চায়ের দোকানে চা খেয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন মোজাহার। এ সময় বাড়ি যাওয়ার আগ মুহূর্তে মোস্তফা ও তাঁর লোকজন মিলে মোজাহারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মোজাহারের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রওশন ইয়াজদানি বলেন, ‘২০০২ সালের ভূমিহীনদের একটি জমি নিয়ে মোজাহার ও মোস্তফা নামের দুজনের মধ্যে বিরোধ চলছিল। রোববার বিকেলে এ বিষয়টি নিয়ে বৈঠকে বসার কথা ছিল তাঁদের। কিন্তু, একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি। পরে সন্ধ্যার দিকে শাদ আলী মোড়ে একটি চায়ের দোকানে চা খেতে যান মোজাহার। ওই সময় মোস্তফার সঙ্গে তাঁর মারামারি হলে দোকানে থাকা লোকজন ছাড়িয়ে দেন। পরে তিনি বাড়িতে ফিরে যান। এরপর রাত সাড়ে ৯টার দিকে ওই দোকানে আবারও চা খেতে যান মোজাহার। এরপর বাড়িতে ফেরার পথে তাঁকে ছুরিকাঘাতে করে হত্যা করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

সর্বাধিক পঠিত
  1. পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২
  2. ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গ্রাম
  3. সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে ৩০০ কোট, ১০০ কামিজ, রোলেক্স ঘড়িসহ যেসব জিনিস উদ্ধার
  4. ট্রলি-অটোরিকশার সংঘর্ষে ২ নারী নিহত
  5. ১ লাখ ৩০ হাজার টাকার গরু দিয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ
  6. বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x