Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১১:০০, ০৬ নভেম্বর ২০২০
আপডেট: ১১:০৬, ০৬ নভেম্বর ২০২০
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১১:০০, ০৬ নভেম্বর ২০২০
আপডেট: ১১:০৬, ০৬ নভেম্বর ২০২০
আরও খবর
আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন খলিলুর রহমান
খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন বৃহস্পতিবার
খলিলুর রহমানকে অভিনন্দন জানাল চীন
খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসল, দৃশ্যমান ৫৪০০ মিটার

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১১:০০, ০৬ নভেম্বর ২০২০
আপডেট: ১১:০৬, ০৬ নভেম্বর ২০২০
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১১:০০, ০৬ নভেম্বর ২০২০
আপডেট: ১১:০৬, ০৬ নভেম্বর ২০২০
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের ওপর বসানো হলো পদ্মা সেতুর ৩৬তম স্প্যান ‘ওয়াব-বি’। আজ শুক্রবার সকালে এই স্প্যান বসানো হয়। ছবি : এনটিভি

দ্বিতীয় দিনের চেষ্টায় নির্ধারিত তারিখের দুদিন পর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের ওপর বসানো হলো পদ্মা সেতুর ৩৬তম স্প্যান ‘ওয়াব-বি’। আজ শুক্রবার সকাল ৯টা ৪২ মিনিটে এই স্প্যান বসানো হয়।

এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর পাঁচ হাজার ৪০০ মিটার বা প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার। আর মাত্র পাঁচটি স্প্যান (৭৫০ মিটার) বসালে দৃশ্যমান হবে পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতু।

এর আগে গত ৩১ অক্টোবর পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসানো হয়। মাত্র ছয় দিনের মাথায় বসানো হলো স্প্যানটি।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ওজন ধারণক্ষমতাসম্পন্ন ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’র মাধ্যমে তিন হাজার ১৪০ টন ওজনের ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৬তম স্প্যানটি নির্ধারিত ২ ও ৩ নম্বর পিলারের কাছে দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ে রাখা হয়। স্প্যান বসানোর সব কারিগরি কাজ শেষ না হওয়ায় গতকাল স্প্যানটি বসানো যায়নি।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের জানিয়েছেন, গত মাসে তাঁরা চারটি স্প্যান বসাতে পেরেছেন, যা পদ্মা সেতুর ইতিহাসে এক মাসে বসানো সবচেয়ে বেশি স্প্যান। চলতি মাসেও চারটি স্প্যান বসানোর লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন তাঁরা।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ নভেম্বর ৯ ও ১০ নম্বর খুঁটিতে ৩৭তম স্প্যান (স্প্যান ২-সি), ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর খুঁটিতে ৩৮তম স্প্যান (স্প্যান ১-এ), ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর খুঁটিতে ৩৯তম স্প্যান (স্প্যান ২-ডি), ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর খুঁটিতে ৪০তম স্প্যান (স্প্যান ২-ই) ও সর্বশেষ আগামী ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর ৪১ নম্বর স্প্যানটি (স্প্যান ২-এফ) বসানোর কথা রয়েছে। স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত রয়েছে।

৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার পর ২০২১ সালেই খুলে দেওয়া হবে।

সর্বাধিক পঠিত
  1. খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
  2. সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  3. কুঁড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে শিশু নিহত
  4. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  5. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
  6. নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x